আন্দোলনের মাধ্যমে নয় আইনি লড়াইয়ে খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে হবে বিএননিকে তাই আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি দিয়ে কোন লাভ নেই বলে জানালেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি আজ মঙ্গলবার বিকেলে সাভারের ভাকুর্তা উচ্চ বিদ্যালয়ে ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমাদের প্রতিপক্ষ বিএনপি,আমরা দেশের সকল দলকে নিয়ে নির্বাচন করতে চাই বিএনপি আগামী নির্বাচনে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা ফাকা মাঠে গোল দিতে চাই না জানিয়ে মন্ত্রী আরও বলেন বাংলাদেশে সকল অপকর্মের মুল হোতা বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ২০১৪ সালে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা দেশে নির্বাচনের নামে অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করেছে ও বিভিন্ন স্কুল কলেজ জ¦ালিয়ে দিয়েছে তাই আগামী নির্বাচনে বিএনপি জামায়াত যদি যেকোন অরাজকতা সৃষ্টি করে তাহলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য আহবান জানান।
ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ বেপারীর সভাপতিত্বে কর্মী ও সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সাভার উপজেলা যুবলীগের সাধারণ নাছির আহমেদ,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন,মুক্তিযোদ্ধা বিল্লালসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে আগামী নির্বাচন উপলক্ষে কেন্দ্র কমিটি গঠন করা হয়। সূত্রঃ- সাভার প্রতিনিধি
আন্দোলনের হুমকি দিয়ে কোন লাভ নেই : খাদ্যমন্ত্রী
