ডেঙ্গু,চিকুন গুনিয়া ও ম্যালেরিয়া প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বিনামুল্যে মশার কয়েল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ^বিদ্যালয়ের সিনেট হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কয়েক বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম।
এসি আই লিমিটেড সহযোগীতায় ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে প্রাণি বিদ্যাবিভাগের অধ্যাপক কবিরুল বাশারের উদ্যোগে কয়েক হাজার মানুষের মাঝে এ কয়েল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এসময় বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.আমির হোসেন,এসি আই লিমিটেড এর বিজনেস ডিরেক্টর কামরুল হাসান,বিজনেস ম্যানেজার ওবায়দুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
গুনিয়া ও ম্যালেরিয়া প্রতিরোধে বিনামুল্যে মশার কয়েল বিতরণ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে
