ঢাকা, ১৯ জুলাই : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে তাঁর দলের নেতারা দেশের মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছেন। তিনি বলেন, ‘কারাগারে বেগম খালেদা জিয়া প্রথম শ্রেনীর কয়েদির চেয়েও বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন।’ আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক…
Read MoreDay: July 19, 2018
নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সক্ষম : প্রধানমন্ত্রী
ঢাকা, ১৯ জুলাই : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দৃঢ় আস্থা প্রকাশ করে বলেছেন, চলতি বছরের শেষ দিকে নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সক্ষম হবে। জার্মানীর পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী নিলস অ্যানেন দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা একথা বলেন। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী তাঁর দৃঢ় আস্থা প্রকাশ করে বলেছেন, নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের সমর্থন ও সহযোগিতায় একটি অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সক্ষম হবে। ইহসানুল করিম বলেন,…
Read More