সাভার ও ধামরাইয়ে এটিএন বাংলা জন্মদিন পালিত

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা ২২ বছরে পদার্পন উপলক্ষে আজ শনিবার ঢাকার সাভার ও ধামরাইয়ে র‌্যলিী, আলোচনা সভা ও বৃক্ষরোপণসহ পৃথক কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে আশুলিয়ার দোসাইদ একে স্কুল এন্ড কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় । র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান। র‌্যালি শেষে কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন এটিএন…

Read More

মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে শিশুসহ নিহত ৩

ঢাকা, ১৭ জুলাই : রাজধানীর মিরপুর রূপনগরে আজ সকালে বাস-লেগুনা সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রূপনগর থানার গোড়ান চটবাড়ি বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- লেগুনার গাড়ি চালক হান্নান (২২) ও তাওহীদ (১০) ও রেজাউল করিম (৬০)। রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. শাহ-আলম আজ বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে রূপনগর থানার গোড়ান চটবাড়ি বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় ঢাকা থেকে মায়ের দোয়া নামের সাভারগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বীপরিত দিক থেকে আসা…

Read More

ইলেক্ট্রোনিক পদ্ধতিতে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৭ জুলাই : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের ভাতাসমূহ ইলেক্ট্রোনিক পদ্ধতিতে (জিটুপি-গভমেন্ট টু পারসন) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। আজ সকালে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফান্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় প্রবীণ, শারীরিক প্রতিবন্ধী ও বিধবাসহ প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ৬৭ লাখ ভাতাপ্রাপ্ত মানুষ প্রতিমাসের নির্দিষ্ট সময়ে মোবাইল ফোনে এসএসএম পাওয়ার পর সরাসরি ব্যাংক থেকে তাদের প্রাপ্ত ভাতা তুলতে পারবেন। সরকার চলতি অর্থবছর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তবলয় কর্মসূচির আওতায় ৪ হাজার ৩শ’ ১৭ কোটি টাকা বেদে, হরিজন, চা শ্রমিক এবং…

Read More

ম্যান্ডেলা জন্মের শতবছর পূর্তিতে বক্তব্য দেবেন ওবামা

জোহানেসবার্গ, ১৭ জুলাই : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় ১৫ হাজার লোকের এক সমাবেশে বক্তব্য রাখবেন। দেশটির অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শততম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন। খবর এএফপি’র। ২০১৭ সালে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর থেকে ওবামাকে তুলনামূলকভাবে খুব কমই জন সম্মুখে হাজির হতে দেখা গেছে। তিনি প্রায়ই বলে থাকেন, ম্যান্ডেলা তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ওবামা জোহানেসবার্গের ক্রিকেট স্টেডিয়ামে নেলসন ম্যান্ডেলার জন্ম বার্ষিকী উপলক্ষে যে বক্তব্য রাখবেন তাতে তিনি গণতন্ত্র, মানবাধিকার ও শান্তি রক্ষায় লড়াই চালাতে তরুণ সমাজের প্রতি আহবান জানাবেন। ম্যান্ডেলা…

Read More

জাপানের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে : শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৭ জুলাই : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধু আর্থিক ক্ষেত্রেই নয়, কারিগরি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে জাপান বাংলাদেশকে সহযোগিতা করছে। জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন অংশীদার উল্লেখ করে তিনি বলেন, ‘দেশকে গড়ে তোলার ক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।’ শিক্ষামন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জাপানিজ স্টাডিজ বিভাগ তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে। জাপানকে বাংলাদেশের খুবই ঘনিষ্ট বন্ধু উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় জাপানের সংবাদ মাধ্যম মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন…

Read More

যুদ্ধাপরাধে মৌলভীবাজারের ৪ জনের মৃত্যুদণ্ড

ঢাকা, ১৭ জুলাই : মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে মৌলভীবাজারের রাজনগরের মো. আকমল আলী তালুকদারসহ চারজনের মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ রায় ঘোষণা করেন। এটি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের অভিযোগে আনা মামলায় ৩৩ তম রায়। রায়ে বলা হয়, আসামিদের বিষয়ে আনা দুটি অভিযোগই প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটিতে সব আসামীকেই মৃত্যুদ- এবং অপরটিতে সবাইকে আমৃত্যু কারাদ- দেয়া হয়েছে। এ মামলায় গত ২৭ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষামান রাখা হয়। আজ রায় ঘোষণার…

Read More