সাভার ও ধামরাইয়ে এটিএন বাংলা জন্মদিন পালিত

atn banla pikবাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা ২২ বছরে পদার্পন উপলক্ষে আজ শনিবার ঢাকার সাভার ও ধামরাইয়ে র‌্যলিী, আলোচনা সভা ও বৃক্ষরোপণসহ পৃথক কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে আশুলিয়ার দোসাইদ একে স্কুল এন্ড কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় । র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান।
র‌্যালি শেষে কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন এটিএন বাংলা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সামনের দিনগুলোতে আরো ভালো করবে এটিএন বাংলা এমনটি আশা প্রকাশ করেন তিনি
আলোচনা সভা শেষে বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করা হয়।
র‌্যালি ও আলোচনা সভায় এসময় আরো বক্তব্য রাখেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর,এটিএন বাংলার জেলা প্রতিনিধি শেখ বাশার,দোসাইদ একে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাছির আহমেদ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী স্থানীয় সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এদিকে ধামরাইয়ে র‌্যালী হাতী ধামরাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Related posts

Leave a Comment