কক্সবাজারের উখিয়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। উপজেলার বালুখালিতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালুখালী ক্যাম্পের বাসিন্দা নুর কায়েস (২৫), একই ক্যাম্পের তসরিন (২০), তার শিশু কন্যা মোশরফা আকতার (২৭ দিন), বালুখালী পানবাজার এলাকার রোজিনা আকতার (২৬)।
কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪
জানা যায়, বালুখালি এলাকায় যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা ট্রাককে পাশ কাটিয়ে যাওয়া সময় সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ফলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে থাকা তিন নারী ও এক কিশোর গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান জানান, বাস, ট্রাক ও সিএনজি আটক করা হয়েছে।নিহতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
