সাভারে হাউজিং কোম্পানীর অফিসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা


ষ্টাফ রিপোর্টার, ৮ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):জমি দখলকে কেন্দ্র করে সাভারে একটি হাউজিং কোম্পানীর অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের এলোপাথারী মারধরে আহত হয়েছে অন্তত ১৩ জন। এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের অনিবার্ণ ব্যাবিলন সিটি লিমিটেড হাইজিং কোম্পানীতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী বলছে,সাভারের আমিনবাজার ইউনিয়নের তুরাগ নদীর তীরে বড়দেশী গ্রামে অনিবার্ণ ব্যাবিলন সিটি ও গ্রাম বাংলা হাউজিং কোম্পানী লিমিটেড যৌথ উদ্যোগে একটি হাউজিং কোম্পানী গড়ে তোলেন। সেখানে জমি রয়েছে সাড়ে তিন শত একর। সেই জমি দখল করতে রাতে মোহাম্মদপুর এলাকার সন্ত্রাসী জিল্লু ও তার ভাড়াটে লোকজন অস্ত্রে সর্জে সর্জিত হয়ে অনিবার্ণ ব্যাবিলন সিটি ও গ্রাম বাংলা হাউজিং কোম্পানী লিমিটেডের অফিসে ব্যাপক হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা একটি অফিস ভাঙচুর করে কিছু আসবাব পত্রে আগুন দিয়ে পুড়িয়ে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। এদিকে ভাঙচুর ও লুটপাটে বাধা প্রদান করায় সন্ত্রাসীরা ওই কোম্পানীর ১৩ জন শ্রমিককে পিটিয়ে জখম করে হাত পা ভেঙ্গে এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সবার মাঝে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে আহতের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ প্রদান করা হয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও স্থানীয়দের মাঝে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় রক্ষক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করেছে এলাকাবাসী।
এবিষয়ে অনিবার্ণ ব্যাবিলন সিটি ও গ্রাম বাংলা হাউজিং কোম্পানী লিমিটেডের ম্যানেজার সাইফুল ইসলাম বলেন,সন্ত্রাসীদের অত্যাচারে তারা মানবেতর জীবন যাপন করছেন।
এবিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্য জাহিদুল ইসলাম বলেন,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

Leave a Comment