ঢাকার কেরানীগঞ্জে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম পরিদর্শন করলেন শিক্ষা সচিব


শেখ সালমা,৮ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনা মুল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষা সচিব গোলাম মোহাম্মদ হাসিবুল আলম।
বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রামের কান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও লাখিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় জেলা ও উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর পর বিদ্যালয়ের বিভিন্ন ইউনিট ঘুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনা মুল্যে পাঠ্যপুস্তক তুলে দেন।
এসময় ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেন ভূঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী শিখা, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারজানা আক্তার শেলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসারসহ অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment