ধামরাইয়ে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতির ত্রাণ সামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার, ০২ মে ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে কোন খাদ্য সংকট নেই এক বছরের খাদ্য মজুদ আছে বলে জানিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।
তিনি আজ শনিবার বিকেলে ঢাকার ধামরাইয়ের কালামপুর ও ইসলামপুর এলাকায় প্রধানমন্ত্রী শেথ হাসিনার পক্ষ থেকে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে এ কথা বলেন।


বাবু নির্মল রঞ্জন গুহ এসময় আরও বলেন,করোনা ভাইরাসের কারণে দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না দেশের অসহায় প্রতিটি মানুষকে খাদ্য সহয়তা দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ উল্লেখ করে তিনি আরও বলেন দেশের এই ক্লান্তি লর্গে বিএনপি নেতারা ত্রাণ বিতরণ না করে সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য উঠে পড়ে লেগেছে বিএনপির কাজেই হচ্ছে সরকারের বদনাম করা। সারা দেশের মানুষ দেখছে যে সরকার কত তৎপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত রাষ্ট্র নায়ক আছে বলেই বাংলাদেশের অবস্থা অত্যন্ত ভালো স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে শ্রমিকদের ধান কেটে দিচ্ছে বলেও বলেন তিনি।

ত্রাণ বিতরণে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আশিষ কুমার মজুমদার,রাহুল দাস,ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখোয়াত হোসেন সাকু,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল্লাহ মুন্সী,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খাঁনসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment