দেশে ২৪ ঘন্টায় নতুন  ৬৬৫ জন করোনা আক্রান্ত

৩ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০৬৩ জন এবং মারা গেছেন ১৭৭ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এটি এ যাবৎকালে একদিনে সর্বোচ্চ সংখ্যা। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ৯ হাজার ৪৫৫ জন।
গত ২৪ ঘন্টায় ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ১৭৭ জন। মৃত দুইজনই ঢাকার বাইরের।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

ডা.নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২১৪টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৬ হাজার ১৯৩টি। নমুনা সংগ্রহ আগের দিনের তুলনায় ৯৭৯টি কম। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫ হাজার ৩৬৮টি। আগের দিন পরীক্ষা হয়েছিল ৫ হাজার ৮২৭টি। গতকালের চেয়ে নমুনা পরীক্ষা ৪৫৯টি কম। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৪৩৪টি।’

Related posts

Leave a Comment