সাভারের শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ


ষ্টাফ রিপোর্টার, ২৫ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারের ভাকুর্তা এলাকায় ঢাকা দুই আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
দুপুরে ভাকুর্তার বটতলা এলাকায় সমাজের প্রায় দুই হাজার অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এসময় শীত বস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেনসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment