
সাভার প্রতিনিধি,২৭ জুন ২০২০(বিবিনিউজ): ঢাকার সাভারের আশুলিয়ায় গাজীরচটে ও সাভার পৌরসভার পাড়াপাড়ায় স্থানীয় ঔষধ ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে “করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে পৃথক পৃথক আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ সায়েমুল হুদা।

এতে আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সাভার পৌর সভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা,সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,বাংলাদেশ ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক তোফায়েল হোসেন তোফাসানি, বাংলাদেশ, ভিলেজ ডক্টরস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও এহোপের চেয়ারম্যান এসএম আবুল বাশার, ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব ভি,ডাক্তার মোহাম্মদ সোনাম উদ্দিন সোহেল , ভিলেজ ডক্টরস জাহিদ হাসান ও পল্লী চিকিৎসক ইব্রাহীম মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ভিলেজ ডক্টরস লিয়াকত আলী।

আজ সাভারের আড়াপাড়ার সভায় সভাপতিত্ব করেন,সাভার নামা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক দেওয়ান আনোয়ার হোসেন।
করোনা যুদ্ধে মহামারী ঠেকাতে সমাজে ভিলেজ ডক্টরসদের ভূমিকা অপরিসীম। এ করোনা ভাইরাসের সময়ে সাভারসহ সারা দেশে সরকারী ভাবে প্রশিক্ষিত ভিলেজ ডক্টরসরা সাধারন জনগনকে সচেতন এবং করোনা পরীক্ষার কাজে, এমনকি যারা মারা যান তাদের দাফন কাফনের কাজেও সহযোগীতা করে যাচ্ছে ।

এই পেশার মানুষ স্বাস্থ্য অধিদপ্তরের দিক নির্দেশনায় যে সেবামূলক কাজ করে যাচ্ছেন এতে ভিলেজ ডক্টরসদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে ব্যক্ত করেন বক্তারা। আলোচনা শেষে উভয় স্থানে উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সূত্রঃ সাভার প্রতিনিধি ।
