আফ্রিদির সুস্থতা কামনা করছেন ক্রিকেটাররা

১৭ জুন ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শহীদ আফ্রিদি এখন শারীরিকভাবে ভালো আছেন। চার মেয়ের পাশাপাশি আফ্রিদিও সবার থেকে আলাদা (আইসোলেশন) থাকছেন। এর আগে চার মেয়েসহ করোনাভাইরাসে আক্রান্ত হন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার। তাঁদের শারীরিকভাবে ভালো থাকার খবর নিশ্চিত করেন আফ্রিদির ভাই। গত শনিবার টুইট করে আফ্রিদি জানান তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এরপর থেকে আফ্রিদির সুস্থতা কামনা করছেন ক্রিকেটাররা। টুইট ও পোস্টের ঢেউ ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি যোগাযোগ করেছিল আফ্রিদির পরিবারের সঙ্গে। তাঁর ভাই তারিক আফ্রিদি বলেন, ‘এই কঠিন সময়ে সবার দোয়া ও সমর্থন ছাড়া শহীদ আফ্রিদি আর কিছুই…

Read More

শিশুসহ একই পরিবারের নয়জনের করোনা পজেটিভ

১৭ জুন, ২০২০(বিবিনিউজ):চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার শিশুসহ একই পরিবারের নয়জন করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। ওই নয়জনের মধ্যে গতকাল মঙ্গলবার পরিবারটির ছয়জন এবং আজ বুধবার আরও তিনজনের কোভিড শনাক্ত হয়। এই নিয়ে এ উপজেলায় করোনা সংক্রমিতের সংখ্যা ৫৭-তে পৌঁছাল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব কিশোর বণিক একই পরিবারের নয়জনের কোভিডে সংক্রমিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল উপজেলা সদরে একটি আন্তর্জাতিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এক কর্মচারী (৩৭), তাঁর স্ত্রী (৩৫) ও…

Read More

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪ হাজার ছাড়ালো

১৭ জুন ,২০২০(বিবিনিউজ):দেশে প্রথমবারের মতো এক দিনে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা চার হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এক দিনে সর্বোচ্চসংখ্যক ব্যক্তির পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চসংখ্যক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪৩ জন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনের। মৃত্যু ১ হাজার ৩০৫ জনের। ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৫ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সর্বমোট ৩৮ হাজার ১৮৯…

Read More

গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়: বিএসএমএমইউ

১৭ জুন ,২০২০(বিবিনিউজ):বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেছেন, গণস্বাস্থ্যের কিট করোনা শনাক্তে কার্যকর নয়। আজ বুধবার দুপুরের দিকে তিনি এ কথা বলেন। বিএসএমএমইউর অধ্যাপক শাহিনা তাবাসসুমের নেতৃত্বাধীন পারফরম্যান্স কমিটি গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা করে। কমিটি আজ আজ সকালে বিএসএমএমইউয়ের উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয়। পরে প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। আজ বেলা একটার দিকে সংবাদ সম্মেলনে আসেন বিএসএমএমইউ উপাচার্য। তিনি বলেন, কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ১ থেকে ১৪ দিনের মধ্যে করোনার উপসর্গ নিয়ে যাঁরা এসেছেন, তাঁদের ক্ষেত্রে গণস্বাস্থ্যের…

Read More