কেরানীগঞ্জে করোনায় শনাক্ত ৫০০ ছাড়াল

০৩ জুন, ২০২০(বিবিনিউজ):ঢাকার কেরানীগঞ্জে প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ রোগীর সংখ্যা। বুধবার পর্যন্ত কেরানীগঞ্জে সংখ্যাটা দাঁড়িয়েছে ৫১৩ জনে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০ জন। বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন ২৪০ জন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল প্রথম কেরানীগঞ্জে করোনা ‘পজিটিভ’ রোগীর সন্ধান মেলে। ওই দিন মডেল টাউন এলাকার এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এ পর্যন্ত উপজেলায় প্রায় ১ হাজার ৪০০ জনের নমুনা নিয়ে পরীক্ষা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসাইন বলেন, ‘কেরানীগঞ্জে মানুষজনের মধ্যে করোনা নিয়ে…

Read More

অসংক্রামক ব্যাধির চিকিৎসা কার্যক্রম মারাত্মক ব্যাহত: ডব্লিউএইচও

০৩ জুন, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের মহামারির শুরু থেকেই বিশ্বজুড়ে অসংক্রামক ব্যাধি (ডায়াবেটিস, ক্যানসার, হৃদ্‌রোগ অথবা দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ ইত্যাদি) প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। নিম্ন আয়ের দেশগুলোতে এই পরিস্থিতি সবচেয়ে জটিল আকার ধারণ করেছে। ১৫৫টি দেশে পরিচালিত এক জরিপের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, এসব রোগের চিকিৎসা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জের। সুইজারল্যান্ডের জেনেভায় গত সোমবার সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। এ সময় তিনি বলেন, এই মহামারির কারণে কিছু স্বাস্থ্যসেবা স্থগিত রাখতে বাধ্য হয়েছে বিভিন্ন দেশ। গত…

Read More

ক্রিকেট ফেরাতে বিসিবি কাজ শুরু করেছে

৩ জুন ২০২০ (বিবিনিউজ) : পর্যায়ক্রমে ক্রিকেট শুরুর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনাভাইরাসের কারণে অনিশ্চিত হলেও বোর্ড চাচ্ছে আসন্ন শ্রীলংকা সফরের জন্য খেলোয়াড়রা প্রস্তুত হোক। প্রাণঘাতি এ ভাইরাস প্রতিরোধে এ পর্যন্ত বিশ্বের অন্য দেশগুলোর চেয়ে শ্রীলংকা সফল হওয়ায় সফর আয়োজনে তারা প্রস্তুত দাবী করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। আজ পর্যন্ত, কোভিড-১৯এ শ্রীলংকায় আক্রান্ত হয়েছে ১৬৪৩ জন এবং ১১ জন মারা গেছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮১১জন। আসন্ন সিরিজের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই ১৩ জন খেলোয়াড়কে নিয়ে অনুশীলন সেশন শুরু করেছে এসএলসি। নির্ধারিত সময়ে সফর করার জন্য বিসিবিকে প্রস্তাব দিয়েছে লংকান…

Read More

২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ২৬৯৫ ,মৃত্যু ৩৭

৩ জুন, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় এ পযর্ন্ত ৭৪৬ জনের মৃত্যু হলো। বর্তমানে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৯৫ জন। স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে আজ দুপুরে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৪৭০ জন। গতকালের চেয়ে আজ…

Read More