বর্ষাকাল শুরু জুনের প্রথমার্ধে

০৬ জুন ,২০২০(বিবিনিউজ):বর্ষাকাল এখনো শুরু হয়নি। তবে এরই মধ্যে বর্ষার আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। প্রায় প্রতিদিনই ঝড়-ঝঞ্ঝার সঙ্গে ভারী বৃষ্টি লেগেই রয়েছে। আবহাওয়াবিদেরা জানান, গত বছর বর্ষা (মৌসুমি বায়ু) এসেছিল কিছুটা দেরি। তবে স্বাভাবিক সময়েই বর্ষাকাল আসবে। আগে আগমনী বার্তা পাওয়া না গেলেও এবার বেশ আগে থেকেই বর্ষাকাল সেটির জানান দিচ্ছে। বাংলাদেশজুড়ে বিস্তৃতি ঘটলেই বোঝা যাবে এবারের বর্ষাকালের চরিত্রটি কেমন হবে। বাংলাদেশের মানুষ বর্ষাকাল বলতে আষাঢ় ও শ্রাবণ মাসকেই হিসাবের মধ্যে নিয়ে আসে। অর্থাৎ, মধ্য জুন থেকে মধ্য আগস্ট পর্যন্ত পুরোদস্তুর বর্ষাকাল। কিন্তু আবহাওয়াবিদদের কাছে বর্ষাকালের হিসাব বেশ দীর্ঘ। তাঁদের…

Read More

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় নতুন শনাক্ত ২৬৩৫

৬ জুন, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন মোট ৮৪৬ জন। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৬৩ হাজার ২৬ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায় ২ হাজার ৬৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। গতকালের চেয়ে আজ করোনাভাইরাসের ১৬৩ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২…

Read More