বেশি ওজনে করোনার ঝুঁকিও বেশি

৩০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ ডেস্ক ) :ওজন বেশি থাকলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশি থাকে। এমনকি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির ঝুঁকিও বেশি থাকে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার চিকিৎসা সাময়িকী ‘দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ড্রোক্রাইনোলজি’ জার্নালে প্রকাশিত গবেষণায় এ তথ্য জানা গেছে।

ল্যানসেটের ওই গবেষণা উদ্ধৃত করে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকেরা বলছেন, ওজন বেশি থাকার কারণে করোনায় সংক্রমিত হওয়ার পর ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে বৃহৎ পরিসরে এ ধরনের গবেষণা এই প্রথম।

যুক্তরাজ্যে বসবাসরত ৬৯ লাখের বেশি মানুষের ওপর এই গবেষণা পরিচালিত হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের প্রথম ঢেউয়ের সময় হাসপাতালে ভর্তি হয়েছেন অথবা মারা গেছেন এমন ২০ হাজারের বেশি করোনা রোগীর তথ্য এ গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়।বিজ্ঞাপন

গবেষকেরা বলছেন, বিএমআইয়ের (উচ্চতা অনুসারে ওজন) সূচকে যাঁদের ওজন প্রতি বর্গমিটারে ২৩ কেজির বেশি, তাঁদের করোনায় গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশি থাকে। বিএমআইয়ের সূচকে প্রতি এক ইউনিট ওজন বৃদ্ধির ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৫ শতাংশ বেশি থাকে। আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির ঝুঁকি ১০ শতাংশ বেশি থাকে।

গবেষকেরা আরও বলছেন, শুধু ওজন যাঁদের বেশি তাঁরাই ঝুঁকিতে আছেন, বিষয়টি এমন নয়। যাঁদের ওজন কম, করোনায় সংক্রমিত হলে তাঁদের ক্ষেত্রেও অসুস্থতার ঝুঁকি বেশি থাকে।

গবেষণা অনুসারে ২০ থেকে ৩৯ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে অতিরিক্ত ওজনের কারণে করোনার ঝুঁকি বেশি থাকে। তবে ৬০ বছরের বেশি যাঁদের বয়স, তাঁদের অতিরিক্ত ওজনের কারণে ঝুঁকি কম হয়। ৮০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ওজনের কারণে করোনায় গুরুতর অসুস্থতার ঝুঁকি কম থাকে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির ওই গবেষণার নেতৃত্বদানকারী লেখক কারমেন পিয়েরনাস বলেন, অল্প পরিমাণে ওজন বাড়লেও করোনায় জটিলতার ঝুঁকি বেড়ে যায়। ওজন যত বাড়ে করোনায় সংক্রমিত হওয়ার পর জটিলতা তত বেশি বাড়ার ঝুঁকি থাকে।

পিয়েরনাস আরও বলেন, ৪০ বছরের নিচে যাঁদের বয়স অতিরিক্ত ওজনের কারণে তাঁদের মধ্যে করোনার জটিলতার ঝুঁকি বেশি থাকে। তবে ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে করোনায় জটিলতার সঙ্গে ওজনের তেমন কোনো সম্পর্ক থাকে না। গবেষকেরা বলছেন, এ কারণে যাঁদের ওজন বেশি, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া উচিত।বিজ্ঞাপন

গত বছরের ২৪ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত করোনায় সংক্রমিত ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ ও গবেষণা করেন গবেষকেরা।

অক্সফোর্ড ইউনিভার্সিটির ওই গবেষণার নেতৃত্বদানকারী লেখক কারমেন পিয়েরনাস বলেন, অল্প পরিমাণে ওজন বাড়লেও করোনায় জটিলতার ঝুঁকি বেড়ে যায়। ওজন যত বাড়ে করোনায় সংক্রমিত হওয়ার পর জটিলতা তত বেশি বাড়ার ঝুঁকি থাকে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির নাফিল্ড ডিপার্টমেন্ট অব প্রাইমারি কেয়ার হেলথ সায়েন্সেসের অধ্যাপক পল আভেইয়ার্ড বলেন, ‘আমরা এটা নিশ্চিত না যে ওজন কমালে করোনায় সংক্রমণের পর ঝুঁকি কমে কি না। গবেষকেরা তাঁদের গবেষণার বেশ কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন।

Related posts

Leave a Comment