দেশে সকল ধর্মের মানুষ স্বাধীন :ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৩০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ ) : বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামের শত্রু নয় আওয়ামী লীগ ইসলামের ধারক ও বাহক বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
শুক্রবার দুপুরে সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকায় থানা বাসষ্ট্যান্ড জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,ইসলাম ধর্ম নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে দীর্ঘদিন ধরে। ইসলাম শান্তির ধর্ম । বর্তমানে দেশে সকল ধর্মের মানুষ স্বাধীন ও সুন্দর ভাবে বসবাস করছে বলেন তিনি।
মসজিদের নির্মাণ কাজ উদ্বোধনে এসময় সাভার পৌর মেয়র আব্দুল গণি,ও বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment