সাভারে অসহায় ও প্রতিবন্ধিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

স্টাফ রিপোর্টার,৩০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ ) : করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাভারের আশুলিয়ায় প্রায় দশ হাজার অসহায় ও প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আশুলিয়ার আনোয়ার জং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
পরে একই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাভারের রেডিওকলোনী স্কুল মাঠে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার মডেল থানার ওসি এফ এম সায়েদ।

Related posts

Leave a Comment