আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর টানা তৃতীয় মেয়াদের সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম আজ এ তথ্য জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় তাঁর টানা তৃতীয় মেয়াদের সরকারের দুই বছর পূর্তিতে সমগ্র জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।’
প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে সরাসরি সম্প্রচারিত হবে বলেও তিনি জানান।
শেখ হাসিনা চতুর্থবার এবং টানা তৃতীয় বারের মত ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরআগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তাঁর দল আওয়ামী লীগ নিরংকুশ বিজয় অর্জন করে।

Related posts

Leave a Comment