মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতি বিএনপি ,জামায়াত শুরু করেছে:ত্রাণ প্রতিমন্ত্রী


ষ্টাফ রিপোর্টার, ৭ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):এদেশে মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতি বিএনপি জামায়াত শুরু করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের পার্বতীনগর এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি নেতাকর্মীরা মুখে আন্দোলনের কথা বললেও তারা দুর্বল তাদের কথা ও কাজে ঠিক নেই ।
অন্যদিকে আশুলিয়ার নবীনগর এলাকায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন।

Related posts

Leave a Comment