সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হলো শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী


স্টাফ রিপোরর্টার,৩০ মে ২০২৫(বিবিনিউজ):‌‌ স্বৈরাচার আওয়ামী লীগকে দেশের মাটিতে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।

শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া,ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি একথা জানান।

বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান এসময় আরও বলেন,বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে অন্তবর্তীকালীন সরকার দ্রুত দেশে জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষের আশা আকাঙ্খা পূরণ করবে ।

তিনি আরও বলেন,বিএনপি চাঁদাবাজ সন্ত্রাসীদের কোন জায়গা নেই।


অপরদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর একই কর্মসূচীতে ঢাকার সাভার,আশুলিয়া ধামরাই ও কেরানীগঞ্জে পৃথক ভাবে আলোচনা সভা,মিলাদ মাহফিল,এতিম ও আগতসহ কাঙ্গালীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সাভারে বিএনপির কেন্দ্রীয় উপ-কমিটির নেতা সাবেক এমপি ডাঃ সালাউদ্দিন বাবু, ব্যাংক কলোনীতে উপজেলা বিএনপির নেতা কফিল উদ্দিন,জামাল উদ্দিন, সাভার পৌর বিএনপির সাভাপতি শাহ মাইনুল ইসলাম বিল্টু, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেদুল আহসান রাসেদ, সাবেক ছাত্র নেতা নাজমুল আলম খান, ফেরদৌস আহমেদ প্রদীপ,আশুলিয়া বিএনপি সাধারন সম্পাদক আব্দুল গফুর চেয়ারম্যান, ব্যাংক কলোনী আরাফাত রহমান কোকোর যুব ও ক্রিড়া সংসদে রাসেদুল আহসান রাসেদ,আলমগীর হোসেন,আল শাহরিয়া নাদিম,ধামরাই সদরে ধামরাই উপজেলা বিএনপি সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন,সাধারন সম্পাদক সামসুল ইসলাম,সহ সভাপতি রাকিবুর রহমান ফরহাদ,ফরহাদ হোসেন খান,ধামরাই পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক,সাধারন সম্পাদক আশিকুজ্জামান স্বপন,আনোয়ার জাহিদ তালুকদার,প্রকৌশলী মারুফ শিকদার, আব্দুল আলিম মোজাম্মেল হক,মীর জাহাঙ্গীর আলী ও ফিরোজ খান এবং কালামপুরে মাদ্রাসায় ঢাকা জেলা যুবদলের সভাপিত ইয়াছিন ফেরদৌস মুরাদসহ অনেক স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পৃথক পৃথক সভায় উপস্থিত ছিলেন ।

Related posts

Leave a Comment