স্টাফ রিপোর্টার, ২৫ জুন, ২০২৫(বিবিনিউজ): মহাদেশের দ্বিতীয় বৃহৎতম চারশত বছরের পুরানো হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঢাকার ধামরাইয়ের যশোমাধব দেবের রথযাত্রার মহোৎসব এবং সাভারের কানাইলাল,জগন্নাথ দের,গোপিনাথ এবং গোপাল জিউ বিগ্রহের রথের সকল প্রস্তুতি সম্পন্ন
রাজধানী ঢাকার উপকন্ঠে ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব এ বছর অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ২৭শে জুন রথযাত্রা টান অনুষ্ঠিত হচ্ছে। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মামনুন আহমেদ অনীক জানান, হিন্দু সম্পদায়ের বড় রথযাত্রা মহোৎসব উপলক্ষে রথটানের রাস্তা পাকা,সিসি ক্যামারা স্থাপন ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা বিধানে আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সাথে যৌথ মিটিং করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীশ্রী যশোমাদব মন্দির পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনালের জীবন কানাই দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রথটানের উদ্বোধন করবেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনালের জাহাঙ্গীর আলম চৌধুরী।
আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হবে উল্টোরথ যাত্রা। এ রথযাত্রা উপলক্ষ্যে সার্কাসসহ মাসব্যাপী বসছে কুটির শিল্প মেলা।
অপরদিকে সাভারের কাতলাপুরে কানাইলাল,জগন্নাথদের ,দক্ষিন পাড়ায় গোপিনাথ এবং মধ্যপাড়ায় গোপাল জিউ বিগ্রহের রথযাত্রা ও রথমেলা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা রক্ষার্থে মোতায়ন করা হচ্ছে অতিরিক্ত আইন আইন-শৃংখলা বাহিনীর সদস্য।
ঐতিহ্যবাহী ঢাকার ধামরাইয়ের যশোমাধব দেবের রথের সকল প্রস্তুতি সম্পন্ন
