সাভারের আশুলিয়ায় ১০ দিন ব্যাপী রমনা রেজিমেন্ট ক্যাম্পিং অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি(বিবিনিউজ):মুজিব বর্ষ উপলক্ষে সাভারের আশুলিয়ায় রমনা রেজিমেন্ট আয়োজিত রেজিমেন্ট ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসি একাডেমীতে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন। ১০ দিন ব্যাপী এ রেজিমেন্ট ক্যাম্পিং এ ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯০ জন ক্যাডেট অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খানসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment