০৮ মার্চ ,২০২০(বিবিনিউজ):নভেল করোনাভাইরাসের উৎস কী, কার মাধ্যমে ছড়িয়েছে- এসব এখনও অজানা। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ নিয়ে এখনও ধোঁয়াশায় গবেষকরা। আসেনি কোনও ওষুধ বা প্রতিষেধকও। ফলে, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্য। এর মধ্যেই পাওয়া গেল নতুন এক আতঙ্কের খবর। শুধু মানুষের সংস্পর্শেই নয়, এয়ারকন্ডিশনের (এসি) বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস। গত শুক্রবার আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে এই সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসকে যতটা সংক্রামক ভাবা হচ্ছিল, এটি তারচেয়েও ভয়াবহ। শুধু করোনা আক্রান্তদের স্পর্শ করলে বা তাদের হাঁচি-কাশি, মুখের লালা থেকে নয়, প্রাণঘাতী এই…
Read MoreDay: March 8, 2020
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩ জন: আইইডিসিআর
০৮ মার্চ, ২০২০(বিবিনিউজ):দেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত হয়েছেন। আজ রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এ ঘোষণা দেন। সেব্রিনা বলেন, এ তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাঁদের কাছে থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। সেব্রিনা বলেন, আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হয় করোনাভাইরাসের। পরে চীনের অন্যান্য প্রদেশ এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। এর আগে ভারত ও পাকিস্তানেও করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে রোগী শনাক্ত হওয়ার ঘটনা এই প্রথম। আজ…
Read Moreনারীরা সকল ক্ষেত্রে পারদর্শিতার স্বাক্ষর রাখছেন নারী দিবসে প্রধানমন্ত্রী
৮ মার্চ, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে প্রতিটি ক্ষেত্রেই দেশের নারী সমাজ তাদের দক্ষতা ও পারদর্শিতার প্রমাণ রাখতে সক্ষম হচ্ছেন।প্রধানমন্ত্রী বলেন,‘আমরা প্রতিটি ক্ষেত্রে নারীদের জন্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছি, যাতে তারা এগিয়ে যেতে পারে। কাজেই তারা যেখানেই যাচ্ছে তাদের পারদর্শিতা দেখাচ্ছেন।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। ‘প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার’ শীর্ষক এবারের নারী দিবসের প্রতিপাদ্য নিয়ে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।শেখ…
Read Moreসাভারের আশুলিয়ায় ১০ দিন ব্যাপী রমনা রেজিমেন্ট ক্যাম্পিং অনুষ্ঠিত
সাভার প্রতিনিধি(বিবিনিউজ):মুজিব বর্ষ উপলক্ষে সাভারের আশুলিয়ায় রমনা রেজিমেন্ট আয়োজিত রেজিমেন্ট ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসি একাডেমীতে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন। ১০ দিন ব্যাপী এ রেজিমেন্ট ক্যাম্পিং এ ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯০ জন ক্যাডেট অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খানসহ আরো অনেকে।
Read Moreসাভার প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন
সাভার প্রতিনিধি(বিবিনিউজ):মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ১৬ হাজার কোটি টাকা দেশের গৃহহীন ও ভূমিহীনদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকায় সাভার প্রেসক্লাবের বার্ষিক বনভোজনে যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, নতুন করে ১৬ হাজার কোটি টাকা দিয়ে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ছয় লক্ষ বাড়ি করে দেওয়া হবে এবং ২০২১ সালের মধ্যে দেশের কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না জানিয়ে…
Read Moreসরকারের উন্নয়ন দেখে বিএনপি জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে : ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার প্রতিনিধি(বিবিনিউজ):বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিএনপি জামায়াত এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আলোচনা সভা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বাসীর কথা চিন্তা করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন যাতে করে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করেন উল্লেখ করে তিনি বিএনপি…
Read More