সাভারে হাসেম নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা


স্টাফ রিপোর্টার,৬ আগস্ট, ২০২৫(বিবিনিউজ):সাভারের রাজাশনে হাসেম মিয়া নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ভোররাতে রাজাশনের মণ্ডলপাড়া এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা তাকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায় ,ভোররাতে নিজ ঘরে হাশেম মিয়া নামের ওই ব্যক্তিকে কলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় তাকে মৃত ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায় । পরে সকালে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে । চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক । এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

Leave a Comment