স্টাফ রিপোর্টার,৫ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): স্বৈরাচার সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পৃথক দুটি কর্মসূচিতে বিজয় শোভাযাত্রা ও র্যালি করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকার পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে, যা জনগণ ও বিএনপির যৌথ বিজয়। এদিকে দুপুরে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নির্দেশে কচমচ থেকে একটি বিজয় র্যালি এলাকা থেকে বের হয়, যা ধামরাই থানা রোডে গিয়ে শেষ হয়। সাবেক ছাত্রদল-যুবদল নেতারা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ…
Read MoreDay: August 5, 2025
ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন ৫ আগস্ট : প্রধান উপদেষ্টা
৫ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন একটি দিন, যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। ৫ আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। তিনি বলেন, ‘মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদি সরকার। তারা নির্বিচারে গুলি করেছে, গ্রেপ্তার করেছে, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে, রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক…
Read Moreজাবিতে হাসিনার পলায়ন ও পতন দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার,৫ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শেখ হাসিনার পলায়ন ও পতন দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রা উদ্বোধনকালে বলেছেন, ১৯৭১, ১৯৯০ এর পরে ২০২৪ এসেছে আমাদের চারিত্রিক দুর্বলতার কারণে। প্রত্যেকের আত্মজিজ্ঞাসার জায়গায় নিজে কী করছেন, তা প্রশ্ন করতে হবে। উপাচার্য বলেন, মানুষের ত্রুটি থাকবে কিন্তু ত্রুটি থেকে মুক্ত হওয়ার অঙ্গীকার থাকা জরুরি। উপাচার্য বলেন, ২০২৪ এর অর্জন ধরে রাখতে বৈচিত্রের নামে বিভাজন তৈরির বৈশিষ্ট্য থেকে বের হয়ে আসতে হবে। আমরা হামলাকারীদের ন্যায্য বিচারের চেষ্টা করেছি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিচার চলমান রয়েছে। যারা নির্দোষ প্রমাণিত…
Read More