পায়রা ও মোংলা বন্দরের প্রকল্প নিয়ে নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে সিসিইসিসির বৈঠক

১৯ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে চীনের সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লিউ উইমিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়, গতকাল চীনের সিসিইসিসি সদরদপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে জিওবি’র অর্থায়নে ও সিসিইসিসির সহযোগিতায় বাস্তবায়নাধীন পায়রা বন্দরের প্রথম টার্মিনাল ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পের অগ্রগতি এবং সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে। তিনি…

Read More

প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : আইন উপদেষ্টা

১৯ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।নির্বাচনের সময় নিয়ে দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বলে মন্তব্য করে ড. আসিফ নজরুল বলেন, নির্বাচন অনুষ্ঠান কোনো দলের দায়িত্ব না এটা সরকারের দায়িত্ব। আমরা সরকারের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলছি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন হবে। তিনি বলেন, এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটি রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা তো এটা সব সময় দেখেছেন। বাংলাদেশে ট্রেডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি…

Read More