স্বৈরাচার সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ধামরাইয়ে বিজয় শোভাযাত্রা ও র‍্যালি করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো


স্টাফ রিপোর্টার,৫ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): স্বৈরাচার সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পৃথক দুটি কর্মসূচিতে বিজয় শোভাযাত্রা ও র‍্যালি করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকার পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে, যা জনগণ ও বিএনপির যৌথ বিজয়।

এদিকে দুপুরে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নির্দেশে কচমচ থেকে একটি বিজয় র‍্যালি এলাকা থেকে বের হয়, যা ধামরাই থানা রোডে গিয়ে শেষ হয়।

সাবেক ছাত্রদল-যুবদল নেতারা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।

দুই কর্মসূচিতে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।

Related posts

Leave a Comment