ধামরাইয়ে ডাকাতির ঘটনায় জড়িত ৩ ডাকাত সদস্য গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার,৬ আগস্ট, ২০২৫(বিবিনিউজ):ধামরাইয়ে একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ লুন্ঠিত বেশ কিছু ইলেক্ট্রনিক্স পণ্য।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ।

সংবাদ সম্মেলন থেকে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, ঢাকার ধামরাইয়ে একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় গত ১৪ জুলাই ধামরাই থানায় একটি ডাকাতির মামলা করেন এক ভোক্তভোগী। পরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ তদন্তে নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল দুপুরে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে প্রথমে ডাকাত সদস্য শাহাদাৎ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর থেকে আরো দুই ডাকাত সদস্য গোলাম রব্বানী ও রিমন খন্দকারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও লুন্ঠিত বেশ কিছু ইলেক্ট্রনিক্স পণ্য জব্দের কথা জানিয়ে গোয়েন্দা পুলিশ বলছেগ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ডাকাতি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আজ দুপুরে আদালতে পাঠানো হয় জানিয়ে গোয়েন্দা পুলিশ আরো বলছেচক্রের বাকী সদস্যদের গ্রেপ্তারে তাদের অভিযান চলমান রয়েছে।

Related posts

Leave a Comment