স্টাফ রিপোর্টার,২৩ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):সাভারে সড়ক দুর্ঘটনায় নার্সিং শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক দ্বিতীয় দিনের মত অবরোধ করেছেন শিক্ষার্থীরা। প্রায় বেশ কয়েক ঘন্টা ধরে অবরোধ করে রাখায় মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। হঠাৎ অবরোধে আটকে পড়ে দুর্ভোগের কবলে পড়েন দূরপাল্লার বাসযাত্রীরা। শনিবার ঢাকার মহাসড়কের সাভারের পাকিজা টানিং এ ঠিকানা পরিবহনের বাস চাপায় নিহত হন নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার। সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন প্রত্যয়। নিহত প্রত্যয় মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে। প্রতিবাদে সকালে দ্বিতীয় দিনের মত ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নামেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
মিছিল নিয়ে ঢাকার মহাসড়কে মানববন্ধন করে জড়িত বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল।
সাভারে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
