২১ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): ঢাকার অদূরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একদল ছিনতাইকারী বাসে উঠে ধারালো অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে এক যাত্রী ছুরিকাঘাতে আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটক এলাকা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত মো. শামীম হোসাইনকে (৩০) সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আশুলিয়ার শ্রীপুর নতুননগর এলাকার…
Read MoreDay: December 21, 2024
শ্রদ্ধা ও ভালবাসায় প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্ট থেকে এ এফ হাসান আরিফকে শেষ বিদায়
২১ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): শ্রদ্ধা ও ভালবাসায় প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক এটর্নি জেনারেল বিশিষ্ট আইনজীবী এ এফ হাসান আরিফকে শেষ বিদায় জানালো তাঁর দীর্ঘ দিনের সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীগণ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার…
Read Moreগণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ
২১ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহিদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। আজ শনিবার গণঅভ্যুথান সংক্রান্ত বিশেষ সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শহিদ ও আহত ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করণের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪ জেলায় গঠিত জেলা কমিটি এবং গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ এতে আরও বলা হয়, এরই অংশ হিসেবে শহিদ এবং…
Read Moreসাভারে মধুমতি মডেল টাউনে রাজউকের উচ্ছেদ অভিযান সিন্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্লট মালিকরা
স্টাফ রিপোর্টার,২১ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): প্রায় সাড়ে তিন হাজার প্লট রয়েছে এই মধুমতি মডেল টাউনে। যেখানকার অনেক প্লটে গড়ে উঠেছে আবাসন। সবুজে ঘেরা এই মধুমতি মডেল টাউনটি রাজধানীর খুবই কাছে সাভারের আমিনবাজারে অবস্থিত। দুই হাজার নয় সালে সুপ্রীম কোর্ট এই হাউজিং সোসাইটিকে অবৈধ ঘোষনা করে তা উচ্ছেদের আদেশ দেয়। কিন্তু আদালতের রায়ে প্লট মালিকদের ক্ষতিপুরণ দেওয়ার আদেশও দেওয়া হয়। কিন্তু, আজ অবধি এখানকার প্লট মালিকরা পাননি ক্ষতিপুরণ। এরই মধ্যে রাজউক মধুমতি মডেল টাউন উচ্ছেদের প্রস্তৃুতি গ্রহণ করছে। যে কারণেই মধুমতির সাড়ে তিন হাজার প্লট মালিক ক্ষতিপুরণ, পুনর্বহাল ও বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে…
Read More