নাটক ও চলচিত্রে ব্যস্ত আরিফ হাসান

Still0613_00002-Copy.bmp অভিনয়ে ব্যাস্ত সময় পাড় করছেন আরিফ হাসান। এই মুহুর্তে তিনি অভিনয় করছেন সাজিন আহমেদ বাবু পরিচালিত ‘বৈশাখী টিভির’ জন্য ঈদের বিশেষ ছয় পর্বের ধারাবাহিক ‘কিড সুলাইমানে’ এই নাটকে আরও যারা অভিনয় করেছেন মোশাররফ করিম, মোনালিসা, কচি খন্দকার, মিলন ভট্টাচার্য, তারেক স্বপন, কাজী উজ্জ্বল, শামছি, জুলফিকার চঞ্চল, স্বর্ণা, রুবিনা রেজা জুই, মনিরা মিঠু, কল্প ও রুবেল। নাটকটির শুটিং হচ্ছে উত্তরা সহ গ্রামের বেশকিছু সুন্দর লোকেশনে।

এছাড়া কক্সবাজারের ইনানী, হিমছড়ির মনোরম লোকেশনে ‘ফেইম ক্রিয়েটিভ প্রডাকশনের’ ব্যানারে সাজিন আহমেদ বাবুর পরিচালনায় টেলিফিল্ম ‘বসন্ত মেঘ’ ও একক নাটকে অভিনয় করছেন তিনি। সাথে রয়েছেন অভিনেতা ও পরিচালক তৌকির আহমেদ, চিত্র নায়িকা মৌসুমী, আইরীন, আবদুল্লাহ রানা, রুনা খান, অধরা প্রিয়া, হ্যাপি ও রুবেল।
natokএকই সাথে কাজ করছেন রবি বাবু পরিচালিত ব্যতিক্রমধর্মী মুক্ত চলচিত্র ‘বিহাইন্ড দ্যা সিন’ এবং ইরানী বিশ্বাসের পরিচালিত ধারাবাহিক ‘স্বপ্নের কাছাকাছি’।
এর মধ্যে তার অভিনিত দেবাশীস বিশ্বাস দ্বীপ পরিচালিত ‘হৃদয় গহীনে’ ‘এটিএন বাংলায়’ এবং একক নাটক ‘মেঘের পরে’ ও ধারাবাহিক ‘চার কন্যা’ ‘একুশে টিভিতে’ সম্প্রচার হয়েছে।
Still0613_00004-Copy.bmp-1024x641এছাড়া রুমান রুনির পরিচালনা ‘টি বয়’ বিটিভিতে এবং ‘টার্গেট-০০৭’ সাত পর্বের ধারাবাহিক এসএ টিভিতে সম্প্রচারিত হয়েছে। টেলিফিল্ম মানবিকতা সহ বেশ কিছু নাটক প্রচারের অপেক্ষায় আছে। খুব তাড়াতাড়ি তাকে দুটি টিভি বিজ্ঞাপনে দেখা যাবে।
এ ব্যাপারে কথা হলে তিনি জানান অভিনয়ের মধ্যে জীবন খুজে পেয়েছি। জীবনের পুরোটা সময় অভিনয়ের মাঝে বেঁচে থাকতে চাই।

Related posts

Leave a Comment