শেখ এ কে আজাদ,সাভার,২২ জুন ২০২৬ (বিবিনিউজ ): সাভারে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলার সূত্র ধরে পরিচয় হওয়া এক বখাটে যুবকের বিরুদ্ধে এগারো বছরের এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবকের মা-বাবাকে গাজীপুরের জয়দেবপুর থেকে আটক করে সাভার মডেল থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সাভার মডেল থানা পুলিশ এসআই আবু রায়হানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সাভার এলাকার বাসিন্দা এগারো বছরের ওই স্কুলছাত্রী ৫ম শ্রেণিতে পড়ে। গত ২১ জুন ২০২৬ সকাল ৬:৪২ মিনিটে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় সে। দুপুর ২:০ টার মধ্যে বাসায় না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। স্কুলে খোঁজ নিয়ে জানা যায় সে সেদিন স্কুলেই যায়নি।
পরে ভিকটিমের মা বাদী হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি আশঙ্কা প্রকাশ করেন, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার নাবালিকা মেয়ের বড় ধরনের ক্ষতি করতে পারে।
অভিভাবক ও পুলিশ সূত্র জানায়, অনলাইন গেমস খেলার সূত্র ধরে পরিচয় হওয়া এক বখাটে যুবক ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মূল অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সাভার মডেল থানা পুলিশ এসআই আবু রায়হানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ ঘটনায় পুলিশ বখাটে যুবকের মা-বাবাকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে আটক করে সাভার মডেল থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানিয়েছে, অপহৃত ওই স্কুলছাত্রী ও মূল অভিযুক্ত—দুজনেরই খোঁজ পাওয়া গেছে। তারা থানায় আসবে বলে পুলিশকে জানিয়েছেন।
সাভার মডেল থানার এক কর্মকর্তা বলেন, “ভিকটিম ও অভিযুক্ত থানায় হাজির হলে ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করে অপহরণের উদ্দেশ্য ও বিস্তারিত তথ্য বের করার চেষ্টা চলছে।”
ভিকটিমের নাম-ঠিকানা ও অভিযুক্তদের নাম-ঠিকানা অজ্ঞাত রাখা হয়েছে। তদন্তের স্বার্থে এবং শিশুর সুরক্ষার জন্য বিস্তারিত তথ্য পরে যুক্ত করা হবে।*
অনলাইন গেমসের মাধ্যমে অপরিচিত কারও সাথে পরিচয় ও ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। বিকেলে সংবাদ লেখা পর্যন্ত অপহৃত ছাত্রী উদ্ধার হয়নি।
অপরদিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ৬ দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ছাত্রীর বয়স ১৫ বছর। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন স্কুল থেকে ফেরার পথে ওই ছাত্রী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ২১ জুন দুপুরে সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দনগর এলাকার একটি বাঁশ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সিংগাইর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। দোষীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”
