আসছে এ সরকারের ১৭ তম ধারাবাহিক জাতীয় বাজেট

১ জুন : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০১৬-’১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। এটি হবে দেশের ৪৫তম ও আওয়ামী লীগ সরকারের ১৭তম এবং আবুল মাল আবদুল মুহিতের ১০ম বাজেট। মুহিত প্রথম অর্থমন্ত্রী- যিনি ২০০৯ সাল থেকে পরপর ৮টি বাজেট উপস্থাপন করছেন। ১৯৭১ সালের পর থেকে ধারাবাহিক বাজেট ও এর আকার নীচে তুলে ধরা হলো। হিসাব কোটি টাকায় অর্থবছর বাজেট উত্থাপন করেন মোট বাজেট এডিপি ১৯৭২-’৭৩ তাজউদ্দিন আহমেদ ৭৮৬ ৫০১ ১৯৭৩-’৭৪ তাজউদ্দিন আহমেদ ৯৯৫ ৫২৫ ১৯৭৪-’৭৫ তাজউদ্দিন আহমেদ ১০৮৪ ৫২৫ ১৯৭৫-’৭৬ ড. আজিজুর রহমান ১৫৪৯…

Read More

পরিকল্পিত উন্নয়নের জন্য সরকার ন্যাশনাল স্পেশাল ডাটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলবে : প্রধানমন্ত্রী

 ১ জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশের পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে জিও ডাটা সংগ্রহ এবং ডিজিটাল ম্যাপিং’র জন্য শীঘ্রই ন্যাশনাল স্পেশাল ডাটা ইনফ্র্রাস্ট্রাকচার (এনএসডিআই) গড়ে তুলবে। তিনি বলেন, ‘আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই যে- গুরুত্ব বিবেচনা করে শীঘ্রই এনএসডিআই গঠনে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।’ একটি দেশের পরিকল্পিত উন্নয়নে জিও ডাটা এবং তথ্যের প্রয়োজন রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হলে ভূমির বিজ্ঞানসম্মত তথ্য-উপাত্ত জানা প্রয়োজন। ..সারাদেশের জমির গঠন-প্রকৃতি জানা থাকলে আমাদের জমি ব্যবহারের কার্যকর পরিকল্পনা করা সহজ হবে। ..আর এজন্যই আমরা ন্যাশনাল স্পেশাল…

Read More

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি, ৬ জনের মৃত্যুদণ্ড

রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতি ও হত্যার ঘটনায় ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা জেলা ও দায়রা এস এম কুদ্দুস জামান এ আদেশ দেন। এর আগে গত ২৫ মে আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক এস এম কুদ্দুস জামান রায়ের জন্য দিন ধার্য করেছিলেন। এ মামলায় এরই মধ্যে ৬৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মামলার আসামিরা হলেন বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আবদুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ ওরফে সোহেল রানা। এর মধ্যে পলাশ পলাতক। বাবুল…

Read More

মুস্তাফিজকে সতর্কতার সাথে খেলার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

আইপিএলের আসরে সেরা উদীয়মান ক্রিকেট খেলোয়াড় হিসেবে নির্বাচিত বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুস্তাফিজকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মুস্তাফিজের খেলার গোপন কৌশলগুলো যাতে কেউ জানতে না পারে সেজন্য তাকে সাবধান থাকতে হবে। বেশি খেললে বা ওভার এক্সপোজড হয়ে গেলে তার গোপন কৌশল অন্যরা জেনে যাবে। এতে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে আবার ইনজুরিতে পড়ার আশঙ্কাও থাকতে পারে।’ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। এই ভিডিও দেখার পর প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেছেন বলে সভা…

Read More

জঙ্গি অর্থায়ন: সিঙ্গাপুরে ৪ বাংলাদেশি দোষী সাব্যস্ত

সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নে অভিযুক্ত ছয় বাংলাদেশির মধ্যে চারজন অপরাধ স্বীকার করায় আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে। এই চার বাংলাদেশি হলেন- মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)। মঙ্গলবার সকালে এই চারজন সিঙ্গাপুরের আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে নেন বলে স্ট্রেইটস টাইমসের খবর। দৌলতুজ্জামান (৩৪) ও লিয়াকত আলী মামুন (২৯) নামের আরও দুই বাংলাদেশির বিরুদ্ধে একই অভিযোগ এনেছে সিঙ্গাপুরের পুলিশ। তবে তারা আদালতের কাছে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। স্ট্রেইটস টাইমস জানিয়েছে, আদালত এই দুইজনের শুনানির জন্য…

Read More

দুদকই দুর্নীতিতে ভরে গেছে : দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কড়া সমলোচনা করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশনের ভেতরেই দুর্নীতি রয়ে গেছে।’ মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে পুরস্কার বিতরণী উপলক্ষে দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। ইকবাল মাহমুদ বলেন, আমি গত আড়াই মাসে দেখেছি, অনুসন্ধান-তদন্ত যে সময়ে করার কথা, সে সময়ে করা হয় না। ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা থাকলেও কমিশনের হাজার হাজার মামলা ‘ডীপ…

Read More

বিএনপি ক্ষমতা চায় না : খন্দকার মাহবুব

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এই সরকার গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতা চায় না। বিএনপি জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন করছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের টিআইসি মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন খন্দকার মাহাবুব হোসেন। চট্টগ্রাম মহানগর ছাত্রদল এ আলোচনা সভার আয়োজন করে। নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, ছাত্রদল নেতা জসিম উদ্দিন বক্তব্য দেন। সরকার সব প্রতিষ্ঠান ও গণতন্ত্র ধ্বংস করেছে…

Read More

থাকছে না পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রিসভার সিদ্ধান্তে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু হওয়ায় তা বিলুপ্তের চূড়ান্ত সিদ্ধান্তও মন্ত্রিসভা থেকেই নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আমরা চাই প্রাথমিক সমাপনী একটি হবে, আর তা অষ্টম শ্রেণিতে। অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে আমরা শিক্ষার্থীদের সনদ দেব। প্রাথমিক সমাপনী পরীক্ষা চালুর পর ক্ষুদে শিশুদের এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মুখে ঠেলে দেওয়ায় তা নিয়ে শিক্ষাবিদদের অনেকে আপত্তি জানিয়ে আসছিলেন। অভিভাবক সংগঠনের পক্ষ…

Read More

দেশের ৬৬ ভাগ মানুষ দরিদ্র ও বঞ্চিত

সরকারের পরিসংখ্যানিক অর্থনীতি যাই বলুক না কেন, গবেষণা বলছে দেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৬৬ ভাগ অর্থাৎ ১০ কোটি ৫৫ (৬৬ ভাগ) লাখ মানুষই দরিদ্র ও বঞ্চিত। ৩১ দশমকি ৩ ভাগ অর্থাৎ ৫ কোটি ১ লাখ মানুষ মধ্যবিত্ত। আর ২ দশমিক ৬ ভাগ অর্থাৎ ৪৪ লাখ মানুষ ধনী। বিগত তিরিশ বছরে দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪ কোটি ৫৫ লাখে। দরিদ্র জনসংখ্যার এই বৃদ্ধি জাতীয় উন্নয়ন ব্যর্থতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। মঙ্গলবার দুপুরে রংপুর চেম্বার মিলনায়তকে ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে…

Read More