প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতরাতে সৌদি রাজকীয় আনুষ্ঠানিকতার মাঝে পবিত্র মদিনা নগরীর মসজিদ-ই-নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর রওজা মোবারক জিয়ারত করেছেন। তিনি মসজিদে নববীতে এশার নামাজ এবং তারাবীর নামাজ আদায় করেন এবং দেশের জনগণ এবং সমগ্র মুসলিম উন্মাহ’র শান্তি, প্রগতি এবং উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা এবং পররাষ্ট্র্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীসহ সফরসঙ্গীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে হজরত মুহাম্মদ (সা:) এর রওজা মোবারক জিয়ারত করেন। প্রধানমন্ত্রীর আজ সকাল সাড়ে ১০ টায় (মদিনার স্থানীয় সময়) ঢাকার উদ্দেশ্যে মদীনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ…
Read MoreDay: June 7, 2016
মৃত্যু পরোয়ানা শুনলেন মীর কাসেম আলী
মানবতাবাদী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। মঙ্গলবার সকালে এই রায় পড়ে শোনানো হয়। এর আগে সোমবার রাত আটটার দিকে লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছানো হয়। সোমবার সন্ধ্যার পর আইন গবেষণা কর্মকর্তা পারভেজ আহমেদ ও জহিরুল ইসলাম জাহিদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ পরোয়ানা নিয়ে রওয়ানা হন।
Read Moreমোদিকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি সপ্তাহে হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন। ওবামা ২০০৯ সালে যখন ক্ষমতায় এসেছিলেন তখন মোদির যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ছিল। ভারতে মুসলিমবিরোধী দাঙ্গায় ভূমিকার জন্য যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর মোদির ওপর থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এরপর থেকে তিনি চারবার যুক্তরাষ্ট্রে সফর করেছেন। দুবার গেছেন ওয়াশিংটনে। আর ওবামা দুইবার ভারত সফর করেছেন। মোদি মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরের আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। মোদি এমন একজন…
Read Moreপ্রাক হজ নিবন্ধন কাল শেষ হচ্ছে
হজব্রত পালনের জন্য প্রাক হজ নিবন্ধন আগামীকাল শেষ হবে। খবর তথ্য বিবরণীর। হজ গমনেচ্ছুদের আগামীকালের মধ্যে তাদের নাম নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে। নিবন্ধনের এই সময় আর বাড়ানো হবে না । ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ কথা জানান হয়েছে। চাঁদ দেখার উপর এবার হজের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর। মন্ত্রণালয়টির সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এবার হজযাত্রীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের বেশী হলে অতিরিক্ত নিবন্ধিত হজ গমনেচ্ছুগণ পরবর্তী বছর হজ পালনের অপেক্ষমান তালিকায় থাকবেন।
Read Moreরাষ্ট্রপতি রমজান উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি আগামীকাল পথকে শুরু পবিত্র মাহে রমজান উপলক্ষে দেয়া এক বাণীতে রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটানো এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখার আহ্বানও জানান। রাষ্ট্রপতি বাণীতে বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের মাস। অশেষ রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহ্র নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। সমগ্র মুসলিম উম্মাহ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মাসটি পালন করে…
Read Moreদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঐতিহাসিক ৭ জুনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখতে তাঁর সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, গত সাড়ে ৭ বছরে সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। ‘আমরা দেশকে আরো এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে চলেছি। রূপকল্প-২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে ৭ জুনের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবো।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জুন ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এ কথা…
Read Moreমীর কাসেম আলী বিচারকে নষ্ট করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন : এটর্নি জেনারেল
এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, যুদ্ধাপরাধী মীর কাসেম আলী বিচারকে নষ্ট করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। এটর্নি জেনারেল বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে মীর কাসেম আলীর লবিস্ট নিয়োগের বিষয়ে আপিল শুনানির সময় আমরা একটি কাগজ দাখিল করেছিলাম। আদালত বলেছেন, বিচার বন্ধে ২৫ মিলিয়ন ডলার খরচ করেছেন কি করেননি তা প্রমাণসাপেক্ষে। তিনি জানান, লবিস্টদের দেয়া রশিদ বিবেচনায় নিয়ে আপিল বিভাগ রায়ে বলেছেন, মীর কাসেম আলী খুবই প্রভাবশালী ব্যক্তি, তিনি এ বিচারকে নষ্ট করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। এ মামলার রায়ে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন এটর্নি জেনারেল। মীর কাসেম আলীর…
Read Moreসরকার জনগণের অর্থ যুক্তিযুক্তভাবে ব্যয় করায় মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে রাখা সম্ভব হয়েছে : মতিয়া চৌধুরী
চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, সরকার জনগণের কষ্টার্জিত অর্থ সঠিক ও যুক্তিযুক্তভাবে ব্যয় করেছে বলেই মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে রাখা সম্ভব হয়েছে। তিনি বলেন, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, গৃহায়ন ও গণপূর্ত, পাট ও বস্ত্র ও প্রতিরক্ষাসহ যে সব মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় বৃদ্ধি পেয়েছে, তা অত্যন্ত যুক্তিযুক্ত। তিনি বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্ব এবং ভিশন ২০২১এর লক্ষ্যের প্রতি অবিচল থাকার ফলে এদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। এ স্থিতিশীলতা প্রমাণ করে দেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।…
Read Moreঐতিহাসিক ছয় দফা দিবস আজ
ঐতিহাসিক ছয়-দফা দিবস’এর ৫০ বছর পূর্ণ হবে আগামীকাল । ১৯৬৬ সালের ৭ জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬-দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআর’র গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১০ জন বাঙালি শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। দিবসটি উপলক্ষে রাজনীতিবিদরা বলেছেন ,ছয় দফার মধ্যেই এক দফা নিহিত ছিল। এর ভেতর দিয়েই স্বাধীনতা এসেছে ।…
Read More