স্টাফ রিপোর্টার, বিবি নিউজ সার্ভিস, ০৮ জুন : সারাদিন তারা ঘুরে বেড়ায় সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজারের আশপাশে। অনুসরণ করে দেশের বিভিন্ন স্থান থেকে মাজারে আসা নারীদের। বোঝার চেষ্টা করেন কোন নারী কোন ‘মানত’ নিয়ে মাজারে এসেছেন কি-না? যেমন সন্তান লাভের আশা, দাম্পত্য সমস্যার সমাধান, প্রতিবন্ধী শিশুর আরোগ্য লাভ— এমন ম্পর্শকাতর সমস্যা থেকে মুক্তি পেতে কোনো নারী মাজারে এলে তার পিছু নেয় ‘জিনের বাদশা’ চক্রের সদস্যরা। সিএনজি অটোরিকশা চালক, মাজারের কর্মী, ভিুক, পীর সেজে কৌশলে তারা ওই নারীর মোবাইল ফোন ও ঠিকানা সংগ্রহ করেন। এরপর গভীর রাতে…
Read MoreDay: June 8, 2016
এক এগারোর মতো দুর্যোগ আর হবে না’
স্টাফ রিপোর্টার, বিবি নিউজ সার্ভিস, ০৮ জুন : আগামীতে দেশে এক এগারোর মতো দুর্যোগ আর আসবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এক এগারোর সময় সারাদেশে ছিল আতঙ্কের পরিবেশ। তখন গণতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করা হয়েছে। চারদিকে তত্ত্বাবধায়ক সরকারের অন্যায় আর নির্মম নির্যাতনের ছোবল। বুধবার (০৮ জুন) সকালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংরতি সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির তারকা চিহ্নিত প্রশ্ন ১৫ এর জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এক এগারোতে যারা আমাকে মাইনাস করতে চেয়েছিল, তারাই মাইনাস হয়ে গেছে। এটা…
Read Moreশিয়া মসজিদে হামলা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার একজন আসামী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে বগুড়ার শিবগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে শিবগঞ্জ উপজেলায় জামতলী লোহার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তি গত বছর বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদ হামলায় সরাসরি জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, তিনি নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) একজন সদস্য ছিলেন। গত দুইদিনে এ নিয়ে সারাদেশে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে চারজন নিহত হলেন, যারা সবাই জেএমবির সদস্য বলে পুলিশ জানিয়েছে। বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর…
Read Moreসাভারের প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণের অভিযোগে আদমের বিরুদ্ধে মামলা
সাভারের বিরুলিয়ায় মমতাজ বেগম নামের এক বাক প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে। এঘটনায় ধর্ষিতার পরিবার সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশি গ্রেপ্তারের ভয়ে সুরুজ গাজী নামের ওই আদম ব্যবসায়ী গা ঢাকা দিয়েছে। বাক প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণের ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী জানায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের ওয়ালীয়া গ্রামের আদম ব্যবসায়ী সুরুজ মাঝি বিয়ের প্রভোলন দেখিয়ে গত কয়েক মাস ধরে একই এলাকার আব্দুর রহিম গাজীর বাক প্রতিবন্ধি মেয়ে মমতাজকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে গত কয়েকদিন আগে আবারও ওই…
Read Moreদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা সৌদি আরবে ৫ দিনের সরকারি সফর শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে শেখ হাসিনা এ সফরে যান। গত জানুয়ারিতে বাদশাহর শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী এ সফরে গেলেন। জেদ্দার উদ্দেশে গত ৩ জুন প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। তিনি মক্কায় পবিত্র ওমরা পালন করেন এবং মদিনায় মসজিদে নববীতে হযরত মুহাম্মদ (স.) এর রওজা মোবারক জেয়ারত করেন। সফরকালে প্রধানমন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ…
Read Moreএতিমদের সাথে খালেদা জিয়ার ইফতার
প্রতিবছরের ন্যায় এবারো ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে রমজানের প্রথম ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ এবং এতিমদের সম্মানে খালেদা জিয়া এ ইফতারের আয়োজন করেছেন। মঙ্গলবার বিকাল ৬.৪০ মিনিটে তিনি লেডিস ক্লাবে আসেন। মূল মঞ্চে ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওলামা-মাশায়েখদের মধ্যে মীরেশ্বরাই দরবার শরীফের পীর সাহেব মাওলানা আব্দুল মোমেন নাসেরী, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরী, চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার প্রধান মুফতি মোজাফ্ফর আহমেদ, শর্ষিনা দরবার শরীফের ছোট হুজুর শাহ আরিফ বিল্লাহ, সোবহানবাগ মসজিদের খতিব মাওলানা…
Read Moreআইনজীবী শাকিলা মুক্ত
জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতারের ১০ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়। শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনায় এক কোটি ৮ লাখ টাকা দেয়ার অভিযোগে ২০১৫ সালের ১৮ অগাস্ট রাতে ধানমন্ডি থেকে দুই আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনসহ বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলাকে গ্রেফতার করে র্যাব। এর মধ্যে লিটন সুপ্রিম কোর্টে ও মাহফুজ চৌধুরী বাপন ঢাকা জজ কোর্টে কর্মরত। পরে বাঁশখালী ও হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় তাদের…
Read Moreহজ ফ্লাইট আগামী ৪ আগস্ট থেকে শুরু
এ বছর ১,০১,৭৫৮ জন হজযাত্রী পবিত্র হজ করতে যাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তবে ৫ হাজার জন হজযাত্রী বাড়তে পারে বলেও জানান তিনি। মন্ত্রী জানান, আগামী ৪ আগস্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স সমানভাবে হজযাত্রী বহন শুরু করবে। হজের ফিরতি ফ্লাইট ৫ সেপ্টেম্বর। মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। চলতি বছর ৯ সেপ্টেম্বর হজের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং শেষ হবে ১৪ সেপ্টেম্বর।
Read More