হজ ফ্লাইট আগামী ৪ আগস্ট থেকে শুরু

haazএ বছর ১,০১,৭৫৮ জন হজযাত্রী পবিত্র হজ করতে যাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তবে ৫ হাজার জন হজযাত্রী বাড়তে পারে বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, আগামী ৪ আগস্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স সমানভাবে হজযাত্রী বহন শুরু করবে। হজের ফিরতি ফ্লাইট ৫ সেপ্টেম্বর।

মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। চলতি বছর ৯ সেপ্টেম্বর হজের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং শেষ হবে ১৪ সেপ্টেম্বর।

Related posts

Leave a Comment