প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র

প্যারাগুয়েকে ০-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল স্বাগতিক যুক্তরাষ্ট্র। গিয়াসি জার্দেসের অসাধারণ এক পাস থেকে ম্যাচ জয়ী গোলটি করেন সিয়াটল সাউন্ডার্সের ফরোয়ার্ড ক্লিন্ট ডেম্পসে। এই জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরু থেকেই কর্তৃত্ব ছিল প্যারাগুয়ের কাছে। বল পাস থেকে শুরু করে বল দখলের রাখারা লড়াইয়ে যুক্তরাষ্ট্রর থেকে বেশ এগিয়ে ছিল লাতিন আমেরিকার দলটি। কিন্তু মধ্য মাঠে কর্তৃত্ব বজায় রাখলেও আক্রমণভাগ বারবার পরাস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের কাছে। ম্যাচের শুরুতে গোল পাওয়ার পর ৪-৪-২ ফরম্যাটে খেলা শুরু করা যুক্তরাষ্ট্র তাদের রক্ষণভাগের প্রতি আরো…

Read More

কলম্বিয়ায় বাংলাদেশীসহ ৩৭ এশীয় অভিবাসন প্রত্যাশী আটক

কলম্বিয়ায় বিনা ভিসায় প্রবেশ করায় বাংলাদেশীসহ ৩৭ দক্ষিণ এশীয় অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। মানব পাচারকারীরা অবৈধভাবে কলম্বিয়ায় প্রবেশ করিয়ে তাদেরকে অসহায় অবস্থায় রেখে পালিয়ে যায়। শুক্রবার কর্মকর্তারা একথা বলেন। কলম্বিয়ার নৌবাহিনী জানিয়েছে, ‘মানব পাচারকারীরা তাদেরকে এক দেশ থেকে অন্য দেশে পাচার করে অসহায় অবস্থায় রেখে যাওয়ার পর’ তাদেরকে পানামা সীমান্তবর্তী রিওসুসিও শহরের কাছে পাওয়া গেছে। এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৩৬ পুরুষ ও এক নারী রয়েছে। এরা বাংলাদেশ, নেপাল, ভারত ও পাকিস্তান থেকে এসেছে। নৌবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়, কর্মকর্তারা তাদেরকে বন্দর নগরী টার্বোতে স্থানান্তর করেছে। এটি ক্যারিবীয় সমুদ্রের অন্তর্গত…

Read More

সাভারে কারখানার ভিতরে শ্রমিকের রহস্যজনক মৃত্যুও অভিযোগ

সাভারে একটি পোশাক কারখানার ভিতরে শাহা-আলম নামের (৩) এক শ্রমিকের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে কারখানা কর্তৃপক্ষ বিষয়টিকে অস্বীকার করেছেন। গতকাল শনিবার গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পাকিজা ডাইং এন্ড পিন্টিং কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, গতকাল গভীর রাতে শাহা-আলম নামের ওই শ্রমিক কারখানার ভিতরে একটি মেশিনে কাজ করছিলেন। এসময় ওই শ্রমিকের একটি হাত হঠাৎ করে মেশিনের ভিতরে ঢুকে যায়। কারখানা কর্তৃপক্ষ ওই শ্রমিককে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে শ্রমিকরা অভিযোগ করেছেন, কারখানা কর্তৃপক্ষ ওই শ্রমিকের…

Read More

আগামী অর্থবছরের কৃষি খাতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০১৬-’১৭ অর্থবছরের কৃষি খাতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোহাঃ গোলাম রাব্বানীর এক প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, ২০১৫-’১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বরাদ্দ ছিল ৬৭ কোটি ৪৬ লাখ টাকা। আগামী ২০১৬-’১৭ অর্থবছরে এ খাতে ৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আবুল মাল আব্দুল মুহিত বলেন, কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে ২৪৮ কোটি ১৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পটি ২০১৩ সালে জুলাই থেকে…

Read More

তথ্যমন্ত্রীকে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর হুমকি : তীব্র নিন্দা ও প্রতিবাদ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে আজ সকালে কাফনের কাপড় পাঠিয়ে তার জীবনের প্রতি হুমকি দেয়া হয়েছে। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও জাসদের সহকারী প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন বাসস’কে জানান,আজ সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অফিসের সিড়িঁতে কাফনের কাপড়সহ একটি প্যাকেট পাওয়া যায়। তিনি জানান, প্যাকেটের মধ্যে লাল কালিতে ক্রসমার্ক দেয়া মন্ত্রীর একটি ছবি এবং সাদা কাগজে লাল কালিতে বাংলায় লেখা রয়েছে, ‘কোরআনের আইন অমান্যের জন্য ইনুর মৃত্যু পরোয়ানা।’ তিনি আরও জানান, আরেকটি সাদা কাগজে আরবী ভাষায় আরো কিছু লেখা রয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ…

Read More

শেখ হাসিনা কারিশম্যাটিক লিডার, তার প্রতি জনগণের অকুন্ঠ সমর্থন রয়েছে : মিসরের রাষ্ট্রদূত

মিসরের বিদায়ী রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারিশম্যাটিক লিডার আখ্যায়িত করে বলেছেন, তাঁর প্রতি বাংলাদেশের জনগণের অকুন্ঠ সমর্থন ও আস্থা রয়েছে। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎকালে মিসরের রাষ্ট্রদূত একথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠক সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের চমকপ্রদ আর্থ-সামাজিক উন্নয়নের প্রসংশা করে বলেন, এই উন্নতির জন্যই বাংলাদেশ বর্তমানে এশিয়ান টাইগার হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের জন্যই বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে এশিয়ান টাইগার হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং মিসর বাংলাদেশের এই…

Read More