সাভারে করোনায় ৬ জনের মৃত্যু


১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ):সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় জন। রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,রাতে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ছয়জন ব্যক্তি। এদের মধ্যে দুই জন নারী ও চারজন পুরুষ। এছাড়া মেডিক্যালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

Related posts

Leave a Comment