১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ):সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় দোয়া মাহফিলে ফখরুল আলম সমরের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করেন উপস্থিত সকলে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ফখরুল আলম সমর। মহামারী করোনা ভাইরাসে শুরু থেকে এই ইউপি চেয়ারম্যান অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে করোনা যোদ্ধা খ্যাতি পেয়েছেন।
সাভারে করোনায় আক্রান্ত চেয়ারম্যান সমরের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া
