সাভারে একটি পোশাক কারখানার ভিতরে শাহা-আলম নামের (৩) এক শ্রমিকের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে কারখানা কর্তৃপক্ষ বিষয়টিকে অস্বীকার করেছেন।
গতকাল শনিবার গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পাকিজা ডাইং এন্ড পিন্টিং কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, গতকাল গভীর রাতে শাহা-আলম নামের ওই শ্রমিক কারখানার ভিতরে একটি মেশিনে কাজ করছিলেন। এসময় ওই শ্রমিকের একটি হাত হঠাৎ করে মেশিনের ভিতরে ঢুকে যায়। কারখানা কর্তৃপক্ষ ওই শ্রমিককে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে শ্রমিকরা অভিযোগ করেছেন, কারখানা কর্তৃপক্ষ ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে না জানিয়ে তার লাশ তরিঘড়ি করে শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জে পাঠিয়ে দেন।
এ বিষয়ে কারখানার সামনে সাংবাদিকরা ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি জানতে গেলে পাকিজা ডাইং এন্ড পিন্টিং কারখানার জেনারেল ম্যানেজার মহিদুল ইসলাম ও ঝুট ব্যবসায়ী নইমুল ইসলাম জানায়, এখানে কোন শ্রমিক মারা যায়নি। নরসিংদীতে গত কয়েকদিন আগে পাকিজার একটি কারখানায় মারা গেছে। রোজা থেকে আমরা মিথ্যা কথা বলবো না।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এক কামরুজ্জামান বলেন কিভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে আমরা তার খোজ খবর নিচ্ছি।
নিহত ওই শ্রমিক আনন্দপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
সাভারে কারখানার ভিতরে শ্রমিকের রহস্যজনক মৃত্যুও অভিযোগ
