প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের তৃণমূলের নেতা-কর্মীদের সংগঠনের প্রাণভোমরা অভিহিত করে বলেছেন, এসব ত্যাগী নেতা-কর্মীদের কারণেই যতবার আওয়ামী লীগকে ভাঙ্গার চেষ্টা হয়েছে ততবার আওয়ামী লীগ আরও উজ্জ্বল এবং স্বমহিমায় উদ্ভাসিত হয়ে উঠেছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দলের নেতা-কর্মীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আমি এই আহবান জানাব- একজন রাজনৈতিক নেতা যদি সততার সাথে কাজ করতে পারে, তবে সেই সততাই হচ্ছে সবচেয়ে বড়ো শক্তি। যে শক্তি দিয়ে যেকোন দুর্যোগ বা দুর্বিপাক মোকাবেলা করা যায়।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু…
Read MoreDay: June 25, 2016
উত্তরায় বহুতল ভবনে আগুন, নিহত ৪ : অারো হতাহতের আশংকা
উত্তরার ৪ নম্বর সেক্টরের আলাউদ্দিন মার্কেটের আগুন এখনো নিয়ন্ত্রণে এসেছে। প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরে আরো ৯টি ইউনিট যোগ হয়। চলছে আরো উদ্ধার কাজ। দমকলের ওসি এনায়েন হোসন জানিয়েছেন, এখন পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো ৫ জনকে। উদ্ধার তৎপরতা চলছে। এদিকে ভবনের লিফট ছিঁড়ে গেছে বলে জানা গেছে। তবে লিফটে কেউ আটকা পড়েছে কি না নিশ্চিত নয়। হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যাভিয়েশন সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান,…
Read Moreএই সাঁড়াশী অভিযান জঙ্গিদের বিরুদ্ধে, ষোল কোটি মানুষের বিরুদ্ধে নয় : ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গুপ্তহত্যা বন্ধে সরকারকে গালি দিয়ে কোন লাভ নেই। বরং বেগম খালেদা জিয়া জামায়াত-জঙ্গি সঙ্গ ত্যাগ করুন তাহলেই সরকার খুব দ্রত জঙ্গি দমনে সক্ষম হবে। সারাদেশে জঙ্গি ও গুপ্তহত্যা বন্ধে সাঁড়াশী অভিযানের নামে নিরিহ মানুষকে হয়রানি করা হচ্ছে বিএনপির এমন মন্তেব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। আজ দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে আইনশৃংখলা বাহিনী ও দলীয় নেতা কর্মিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, এ বিষয়ে কোন দলীয় নেতাকর্মী তদবির করবেন না। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জাবাবে…
Read Moreযারা হাওয়া ভবন তৈরি করে তাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব নয় : মতিয়া চৌধুরী
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, যারা ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থে হাওয়া ভবন তৈরি করে তাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব নয়। আজ শুক্রবার শেরপুরের নালিতাবাড়ীর গোজাকুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গরীব দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভিজিএফ চাল ও ঈদ সামগ্রী বিতরণ কালে তিনি এ সব কথা বলেন । বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বেগম মতিয়া চৌধুরী বলেন, ওনার মনে কোন রহম পয়দা হয়নি। কোনো দিন হবেও না। দেশের যা কিছু আছে সবকিছু ওনার ছেলেরা খাবে, হাওয়া ভবন, খাওয়া ভবন আর শোয়ার ভবন বানাবেন…
Read Moreরোববার মেট্রো রেল নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঢাকা মহানগরীর বাসিন্দাদের বহু কাক্সিক্ষত মেট্রো রেল চালুর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী আগামী রোববার আনুষ্ঠানিকভাবে এই রেল নির্মাণ কাজের উদ্বোধন করতে যাচ্ছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র আজ বাসসকে জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে ডিপো এলাকায় ভূমি উন্নয়ন কাজের উদ্বোধনের মাধ্যমে মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ হিসেবে পরিচিত দেশের প্রথম মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করবেন। সূত্র আরো জানায়, প্রধানমন্ত্রী একই অনুষ্ঠান থেকে ঢাকা সাসটেইন্যাবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের অধীনে গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার দীর্ঘ…
Read More