তথ্যমন্ত্রীকে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর হুমকি : তীব্র নিন্দা ও প্রতিবাদ

hasanur-hok-enuতথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে আজ সকালে কাফনের কাপড় পাঠিয়ে তার জীবনের প্রতি হুমকি দেয়া হয়েছে।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও জাসদের সহকারী প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন বাসস’কে জানান,আজ সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অফিসের সিড়িঁতে কাফনের কাপড়সহ একটি প্যাকেট পাওয়া যায়।
তিনি জানান, প্যাকেটের মধ্যে লাল কালিতে ক্রসমার্ক দেয়া মন্ত্রীর একটি ছবি এবং সাদা কাগজে লাল কালিতে বাংলায় লেখা রয়েছে, ‘কোরআনের আইন অমান্যের জন্য ইনুর মৃত্যু পরোয়ানা।’
তিনি আরও জানান, আরেকটি সাদা কাগজে আরবী ভাষায় আরো কিছু লেখা রয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বাসস’কে জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

‘ইনু’র প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ’

জাতীয় সমাজতান্ত্রিক দল ও এর অংগ সংগঠনসমূহের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র প্রাণ নাশের হুমকির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
জাসদ’র কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলম ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ এক যুক্ত বিবৃতিতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি’র প্রাণ নাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন,হত্যার হুমকি দিয়ে জঙ্গীবাদ-মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাসদের আন্দোলনকে বন্ধ করা যাবে না।
এ ছাড়াও জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় কৃষক জোটের সভাপতি ইকবাল হোসেন খান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী সাজু পৃথক বিবৃতিতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Related posts

Leave a Comment