পরিবেশকে ভালবাসুন, বৃক্ষ রোপণ করুন : প্রধানমন্ত্রী

pmhasinna প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আওয়ামী লীগের নেতা-কর্মীদের পরিবেশের প্রতি যতœবান হবার আহ্বান জানিয়ে বর্ষা মৌসুমে সবাইকে বৃক্ষরোপণে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘মানুষের অধিকতর সুরক্ষা নিশ্চিত করার জন্যই আমাদের পরিবেশকে ভালবাসতে হবে এবং রক্ষা করতে হবে।’
প্রধানমন্ত্রী আজ এখানে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে তাঁর সরকারি বাসভবন গণভবনে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে বর্ষাকালে সবাইকে অন্তত একটি ফলজ,একটি বনজ এবং একটি ওষুধি গাছের চারা রোপণে তাঁর আহবান পুনর্ব্যক্ত করেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কৃষক লীগের সাবেক সভাপতি একেএম রহমত আলী, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদত আফম বাহাউদ্দিন নাছিম অনুষ্ঠানে বক্তৃতা করেন।
অনুষ্ঠানের শুরুতেই কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শাসুল হক রেজা ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান।
উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকেই কৃষক লীগ প্রতিবছর বর্ষার মওসুমে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বিভিন্ন জেলার সেরা বৃক্ষরোপণকারীদের পুরস্কৃত করেন এবং বাংলাদেশ কৃষক লীগ নেতৃবৃন্দের মাঝে গাছের চারা বিতরণ করেন।

Related posts

Leave a Comment