যশোরে গণপিটুনিতে নিহত ৩

gonopetani-300x194 যশোরের ঝিকরগাছায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে পৌরসভার কৃষ্ণনগর ওয়াপদা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে কালো হাফ প্যান্ট বাহিনীর ডাকাত সদস্যরা কৃষ্ণনগর কাটাখার এলাকায় হানা দেয়। স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া করলে এক পর্যায়ে তিন ডাকাত সদস্য ধরা পড়ে। পরে স্থানীয়দের গণপিটুনিতে ঘটনাস্থলেই তিন ডাকাত নিহত হন।

বুধবার ভোর তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

Related posts

Leave a Comment