সাভারে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী আহত

Savar 01ষ্টাফ রিপোর্টারঃবিবিনিউজসার্ভিস,১৪
সাভারে সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে রুহল আমিন নামের এক (৩৮) মৎস্য ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাতে সাভারের দেওগাঁ পূর্বপাড়া গ্রামে একটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

আহত মৎস্য ব্যবসায়ী রুহল আমিনের ছোট বোন জানায় সাভারের দেওগাঁ পূর্ব পাড়া গ্রামে তিনটি পুকুরে বিভিন্ন রকমের মাছ চাষ করেন তার ভাই। ওই তিনটি পুকুরে মাছ চুরি হতে পারে এমন সন্দেহ সোমবার রাতে পুকুর তিনটি পাহারা দেন রুহুল আমিন। এসময় ভোর রাত পাঁচটার দিকে কয়েকজন সন্ত্রাসীরা পুকুর পাড়ে গিয়ে ওই মৎস্য ব্যবসায়ীকে কিছু বুঝে ওঠার আগে ধরে এলোপাথারিভাবে পায়ে গুলি করে সঙ্গে থাকা কয়েক হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়।

পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চলছে তার চিকিৎসা সেবা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন মৎস্য ব্যবসায়ীকে গুলি করার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।আহত ওই মৎস্য ব্যবসায়ী দেওগাঁ এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment