বিয়ের আগে যে কারণে মেয়ে কণ্ঠে কথা বলতো শাহরুখ!

 প্রায় ২৪ বছরের দাম্পত্য জীবন শাহরুখ ও গৌরি খানের। কিন্তু বিয়ের আগে প্রেম-পর্বের সময় সবকিছু আদৌ সহজ ছিল না এই তারকা দম্পতির। গৌরির সঙ্গে কথা বলাও একেবারেই সহজ ছিল না। তাই মেয়েদের গলায় কথা বলে গৌরির পরিবারের লোকজনকে বোকা বানাতে হত শাহরুখকে। খুব শীঘ্রই মুক্তি পাবে শাহরুখের আগামী সিনেমা ‘ফ্যান’। তার আগে কাপিল শার্মার ‘দ্য কাপিল শার্মা শো’-তে নিজের জীবনের কিছু কিছু ঘটনার কথা জানিয়েছেন কিং খান। এখনকার সেলফি-সংস্কৃতি সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শাহরুখ বলেন, ‘এখন তো মোবাইলের যুগ। কিন্তু ওই সময় আমাদের ভরসা ছিল ল্যান্ডফোন। সেজন্য তখন…

Read More

সরকারের প্রবৃদ্ধির দাবির সঙ্গে বিশ্বব্যাংকের দ্বিমত

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি হবে বলে সরকার দাবি করলেও তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থবছরের প্রথম ৪ থেকে ৬ মাসে অর্থনৈতিক বিভিন্ন সূচক ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। রাজস্ব আহরণে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতিও কম। পাশাপাশি নিম্নমুখি ব্যক্তিখাতে ভোগ প্রবৃদ্ধি। এসবের প্রভাবে ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়াবে ৬.৩ শতাংশ। ‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং ২০১৬: ফেডিং টেইলউইন্ডস’ শীর্ষক প্রতিবেদন সোমবার প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এতে বলা হয়েছে, অর্থবছরের শুরুতে আমদানি, রফতানি, রেমিট্যান্স, এডিপি…

Read More

জনগণের আস্থা অর্জন করতে আওয়ামী লীগ নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আস্থা অর্জন ও ভবিষ্যতে নির্বাচনে সমর্থন পেতে বর্তমান সরকারের সাফল্য তাদের সামনে তুলে ধরতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনাদেরকে দলের প্রতীক নিয়ে জনগণের কাছে প্রতিনিয়ত যেতে হবে। তাই জনগণের আস্থা অর্জন জরুরি। তাদেরকে বলতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে এবং জনগণ শান্তি ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারবে।’ দলের ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা আজ সন্ধ্যয় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে…

Read More

সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১জন নিহত!

আজ সকালে ফজরের নামাজের শেষে উল্লাপাড়া উপজেলার বালসা বাড়ী বাজারের সামনের মসজিদে আগত তাবলীগ জামাতের মুসল্লিদের সাথে আলাপ শেষে আ.মান্নান নামক (৭০)বসরের একজন মুসল্লি সি এন জি দুর্ঘটনায় মারা যান !     দিয়া ইসলাম /  ৯১৯

Read More

‘বাংলা নববর্ষ ১৪২৩’ উদ্যাপন উপলক্ষে সরকারি কর্মসূচি

‘বাংলা নববর্ষ ১৪২৩’ জাতীয় পর্যায়ে জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিনে দেশব্যাপী সরকারী এ কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিবেন। নববর্ষের তাৎপর্য তুলে ধরে এদিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। বিভাগীয় শহর, জেলা শহর (বিভাগীয় সদর ব্যতীত) ও সকল উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনসহ আলোচনা সভা ও গ্রামীণ মেলার আয়োজন করবে স্থানীয় প্রশাসন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন…

Read More

মন্ত্রিসভায় জাতীয় হজ ও ওমরাহ নীতি সংশোধনের প্রস্তাব অনুমোদন

মন্ত্রিসভা জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজ ২০১৬’র (১৪১৩ হিজরি) সংশোধনের জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে। এতে সরকারি ব্যবস্থাপনায় হজব্রত পালনকারীর সংখ্যা দ্বিগুণ হবে। সংশোধিত নীতি ও প্যাকেজ অনুযায়ী, বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজব্রত পালনকারীর সংখ্যা ১৭ হাজার ১১০ জন হ্রাস করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সৌদি সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে হজ নীতি ও প্যাকেজের সংশোধন করা হচ্ছে। এর ফলে চলতি বছর বাংলাদেশ থেকে পাঠানো হজযাতীর সংখ্যা…

Read More

বিআরটিসি’র জন্য ৬শ’ বাস, ৫শ’ ট্রাক সংগ্রহ করা হবে : সড়ক ও যোগাযোগ মন্ত্রী

ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিস’র জন্য ৬শ’ বাস, ৫শ’ ট্রাক এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । মন্ত্রী আজ মতিঝিলের বিআরটিসি ভবনে বিআরটিসির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমানসহ বিআরটিসির উর্ধ্বতন কর্মকর্তা ও ডিপো ম্যানেজারবৃন্দ। মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অর্থের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র ২১ টি ডিপো। আর এই ডিপোই দুর্নীতির এক মাত্র কেন্দ্র স্থলে পরিণত হয়েছে। ডিপোর দুর্নীতির মূল হোতা হচ্ছে ডিপোর ম্যানেজার। দুর্নীতি…

Read More

মেয়র মান্নানকে বরখাস্তের আদেশ স্থগিত হাইকোর্টে

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এম এ মান্নানের পক্ষে শুনানি করেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। গত বছর ১৯ আগস্ট এম এ মান্নানের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার যুক্তি দেখিয়ে গত বছরের ১৯ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় করা ফৌজদারি মামলার অভিযোগপত্র গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের…

Read More

জাবিতে নগর ও পরিকল্পনা বিভাগের চেয়ারম্যানের অপসারনের দাবিতে আন্দোলন অব্যাহত: স্থবির শিক্ষা কার্যক্রম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মইনুদ্দিনকে সভাপতির পদ থেকে অপসারণ এবং তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের অন্দোলনে অচল হয়ে পড়েছে বিভাগটির শিক্ষা কার্যক্রম। দাবি আদায়ে গত ১৬ দিন ১ ঘন্টা করে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক-শিক্ষার্থীরা। গত বছর ব্যবহারিক ক্লাস চলাকালে এক শিক্ষার্থীকে লাথি মারার অভিযোগ ওঠে অধ্যাপক গোলাম মইনুদ্দিন চিশতির বিরুদ্ধে। এ ঘটনায় গত বছরের ৪ এপ্রিল ওই শিক্ষকের প্রতি অনাস্থা জানিয়ে উপাচার্যকে চিঠি দেয় শিক্ষার্থীরা। পরে ২০ এপ্রিল ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক নিপীড়নের প্রতিকার এবং একাডেমিক কার্যক্রম থেকে…

Read More

এবার রণবীরের সঙ্গে রোমান্স করবেন তামান্না

রিয়েল লাইফে রণবীরের ‘রাধা’ দীপিকা যে কথা আমরা সবাই জানি। কিন্তু ‘সিনে লক্ষ্মণ’ রণবীরের ‘রাধা’ হতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না। রোহিতে আগামী ছবিতে রোম্যান্স করতে দেখা যাবে এই জুটিকে। বলিউডে একের পর এক নস্ট্যালজিয়ার ঝড় তুলছেন পরিচালক রোহিত। শাহরুখ-কাজল জুটি ফিরিয়ে আনার পর এবার পরিচালক সুভাষ ঘাইয়ের ছবি ‘রাম লক্ষ্মণ’ রিমেক। আটের দশকের সুপারডুপার হিট ছবি ‘রাম লক্ষ্মণ’ রোহিতের হাত ধরে পর্দায় ফিরছে নবরূপে। যেখানে রাম লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিষেক বচ্চন ও রণবীর সিংকে। তবে ‘রাম লক্ষ্মণ’ ছবিতে রণবীর-তামান্না রসায়ন দেখা যাবে কিনা সেই সম্পর্কে অফিসিয়ালি এখনই…

Read More