কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দু’টি শিরোপা (২০১২ ও ২০১৪) জয়েই গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাকিব আল হাসান। কিন্তু, আইপিএলের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচেই দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে সাকিবকে স্কোয়াডের বাইরে রাখল কেকেআর। ম্যাচে অবশ্য সাকিবকে ছাড়াই সহজ জয় পেয়েছে কেকেআর। কিন্তু কেন তাকে বাদ দিল কেকেআর? চারজন বিদেশি খেলোয়াড় হলেন, নিউজিল্যান্ডের কলিন মুনরো, ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ান পেসার জন হ্যাস্টিংস ও সাবেক অজি স্পিনার ব্র্যাড হগ। এক বিশ্লেষক বলেন, সাম্প্রতিক সময়ে এ চার বোলার বেশ ভালো বল করছিলেন। এ কারণেই তাদের খেলানো হয়েছে। কেকেআর এর হাতে অনেক বিকল্প। কাজেই…
Read MoreMonth: April 2016
উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে শিশুকে ভিভিআইপি মর্যাদা দিতে হবে : মেহের আফরোজ
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে শিশুকে ভিভিআইপির (ভেরি ইম্পোর্ট্যান্ট পারসন) মর্যাদা দিতে হবে তিনি বলেন, ‘যেদিন দেশের প্রত্যেকটি শিশুকে মর্যাদা দিতে পারব সে দিনই আমরা উন্নত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতে পারব’। আজ রাজধানীর নারিন্দায় দাদাভাই একাডেমীতে শিশু সাহিত্যিক, সওগাত প্রেস ও সাপ্তাহিক বেগম এর পরিচালক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দাদাভাই পুরস্কার ২০১৬ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বর্তমান সরকার শিশুবান্ধব সরকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,সরকারের পাশাপাশি সমাজের ধনী ব্যক্তিদের শিশুদের অধিকার রক্ষায়…
Read Moreকেরানীগঞ্জে নতুন কারাগার উদ্বোধন
রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত এই কারাগারের উদ্বোধন করেন। নবনির্মিত এ কারাগারে এক সঙ্গে প্রায় ৪ হাজার ৫৯০ জন পুরুষ বন্দি রাখা যাবে। পুরুষ কারাগারটির পাশে নতুন একটি নারী কারাগার নির্মাণাধীন রয়েছে। সেটি নির্মাণ শেষ হলে ২৭০ নারী বন্দি থাকতে পারবেন। জানা যায়, প্রায় সোয়া ২০০ বছরের ঐতিহ্য ভেঙে ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে কেরানীগঞ্জে স্থানান্তরিত করা হচ্ছে কেন্দ্রীয় কারাগারটি। একই সঙ্গে বদলে গেছে কারা স্থাপনার লাল রঙ। বর্তমানে পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডে স্থাপিত ঢাকা…
Read Moreআশুলিয়ায় গৃহবধূকে জবাই : স্বামী পালাতক
আশুলিয়ায় এক গৃহবধূকে গলায় ছুরিকাঘাতে জবাই করে খুন করেছে পাষন্ড স্বামী। ঘটনার পর থেকে পালাতক রয়েছে পাষন্ড স্বামী। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহত গৃহবধূ রিনা আক্তার (২৬)। সে নারায়ণগঞ্জের সোনারগাও এর বাড়টি এলাকার ফজুল মিয়ার মেয়ে। স্বামী মিজানুর রহমানের সাথে আশুলিয়ার খেজুর বাগান এলাকার সোহেল রানার বাগানবাড়ির একটি কক্ষে তারা থাকতো। মিজানুর সাভার এএনজেল টেক্সটাইল লিমিটেডের এমডির গাড়ির চালক বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বি বাড়িয়া। রোববার সকাল ১১ টায় আশুলিয়ার খেজুরবাগান এলাকার সোহেল রানার বাগান বাড়ির একটি…
Read Moreখালেদা জিয়া নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন হাসিনাকে
প্রতি বছরের মতো এবারো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধিদল এ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়। বিএনপির নেতা আবুল খায়ের ভূইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান। দিয়া ইসলাম / ৬২১
Read More১৫ দিনের অন্দোলনে অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মইনুদ্দিনকে সভাপতির পদ থেকে অপসারণ এবং তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির দাবিতে ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। এদিকে টানা ১৫ দিনের অন্দোলনে অচল হয়ে পড়েছে বিভাগটির শিক্ষা কার্যক্রম। দুপুরে সমাজ বিজ্ঞান ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বিভাগের সভাপতি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। উল্লেখ্য গত বছর ব্যবহারিক ক্লাস চলাকালে এক শিক্ষার্থীকে লাথি মারার অভিযোগ ওঠে অধ্যাপক গোলাম মইনুদ্দিন চিশতির বিরুদ্ধে। এ ঘটনায়…
Read Moreইন্দোনেশিয়ায় ৫.৭ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। রবিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১৪ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির বেংকুলু এলাকা থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণে এ ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তি স্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৫৫ দশমিক ৩ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দিয়া ইসলাম / ৬১৬
Read Moreবিপাশার বিয়ের ঘোষণা
বলিউড অভিনেতা করণ সিং গ্রোভারকে আগামী ৩০ এপ্রিল বাঙালি রীতি অনুযায়ী বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী বিপাশা বসু। অনেকদিন ধরে তারা প্রেমের সাম্পানে ভাসছেন। এবার থিতু হওয়ার পালা। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর জানিয়েছেন বিপাশা। প্রেমিকের সঙ্গে তোলা ছবি শেয়ার করে ৩৭ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘অবশেষে সবার সঙ্গে সুখবর ভাগাভাগি করতে পেরে আমরা খুশি।’ এর পরদিন ২৫ সেকেন্ড ব্যাপ্তির একটি ভিডিও বার্তায় সবাইকে বিয়েতে আমন্ত্রণ জানান তিনি। জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে অনামিকায় জ্বলজ্বলে একটি আংটি পরছেন বিপাশা। এই আংটির সুবাদেই বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। যদিও এটি অস্বীকার করেছিলেন…
Read Moreস্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াতে মহানবী (সা.) যা করতে বলেছেন
মহান রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত ধর্ম ইসলাম বলছে, পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ স্থাপিত না হলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না, শান্তি ও নিরাপত্তা লাভ করা যায় না, এমনকি জান্নাতও লাভ করা যাবে না। তাই রাসুলুল্লাহ (সা.) মোমিনদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ বৃদ্ধির জন্য একটি চমৎকার পন্থা বাতলে দিয়েছেন। তিনি বলেন, ‘তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ স্থাপন করবে। আমি কি তোমাদের এমন বিষয়ের কথা বলব না, যা করলে তোমাদের মধ্যে…
Read Moreইয়েমেনে আল-কায়েদার হামলায় অন্তত ২০ সৈন্য নিহত
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল-কায়েদা যোদ্ধারা শনিবার গাড়ি বহরে হামলা চালিয়ে অন্তত ২০ ইয়েমেনি সৈন্যকে হত্যা করেছে। একটি সামরিক সূত্র এ খবর জানায়। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সূত্র জানায়, ‘আল-কায়েদার সশস্ত্র যোদ্ধারা আবিয়ান প্রদেশে তরুণ ইয়েমেনি সৈন্যবাহী তিনটি বেসামরিক যানবাহনে অতর্কিতে হামলা চালিয়ে অন্তত ২০ জন সৈন্যকে হত্যা করেছে।’ সূত্র এএফপিকে জানায়, জিহাদিরা আহওয়ার শহরে সকাল বেলা সৈন্যদের গাড়ি থেমে নেমে যেতে আদেশ করে এবং গুলি করে হত্যা করে। এসব সৈন্য ছিল সেনাবাহিনীতে নতুন নিয়োগপ্রাপ্ত। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এদের মোতায়েন করা হচ্ছিল।…
Read More