আশুলিয়ায় গৃহবধূকে জবাই : স্বামী পালাতক

Khunআশুলিয়ায় এক গৃহবধূকে গলায় ছুরিকাঘাতে জবাই করে খুন করেছে পাষন্ড স্বামী। ঘটনার পর থেকে পালাতক রয়েছে পাষন্ড স্বামী। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে আশুলিয়া থানা পুলিশ।

নিহত গৃহবধূ রিনা আক্তার (২৬)। সে নারায়ণগঞ্জের সোনারগাও এর বাড়টি এলাকার ফজুল মিয়ার মেয়ে। স্বামী মিজানুর রহমানের সাথে আশুলিয়ার খেজুর বাগান এলাকার সোহেল রানার বাগানবাড়ির একটি কক্ষে তারা থাকতো। মিজানুর সাভার এএনজেল টেক্সটাইল লিমিটেডের এমডির গাড়ির চালক বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বি বাড়িয়া।
রোববার সকাল ১১ টায় আশুলিয়ার খেজুরবাগান এলাকার সোহেল রানার বাগান বাড়ির একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে বাগানবাড়ির নিরাপত্তা কর্মীদের সহায়তায় পুলিশ।
পুলিশ জানায়, রবিবার সকালে ওই গৃহবধূর স্বামী মিজুনুর বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় বাগানবাড়ির নিরাপত্তা কর্মী আইয়ূব আলীর কাছে সন্দেহমুলক কথাবার্তা বলে বের হয়ে যান। এরপর ওই নিরাপত্তা কর্মীর সন্দেহ হলে বাসার ভিতরে গিয়ে দেখতে পায় মেঝেতে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূর মৃতদেহটি পড়ে আছে। পরে ওই নিরাপত্তা কর্মী বাগানবাড়ির মালিক সোহেল রানাকে অবগত করলে তিনি বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলায় ছুরিকাঘাত করে খুন করার পর পালিয়ে গেছে স্বামী মিজানুর। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ওই দম্পতির নয় ও পাঁচ বছরের দুটি সন্তান রয়েছে। গ্রামের বাড়ি থেকে ওই শিশু দুটির নানী আসার পর তার কাছে শিশু দুটিকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। ঘটনায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

দিয়া ইসলাম / ৬২৩

Related posts

Leave a Comment