অস্ত্র ধারী জঙ্গিদের মোকাবেলা করতে পারলে ট্যানারির ঠিকাদারদেরও কঠোর ভাবে মোকাবেলা করতে পারবে
বিবিনিউজ॥ বাংলাদেশ সরকার অস্ত্র ধারী জঙ্গিদের মোকাবেলা করতে পারলে ট্যানারির কন্ট্রাকটারদেরও কঠোর ভাবে মোকাবেলা করতে পারবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খাঁন।
আজ বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারির সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের উদ্দেশ্যে এক বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় নৌ পরিবহন মন্ত্রী আগামী কোরবানি ঈদের আগে রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে সকল ট্যানারি সাভারে হস্তান্তরের জন্য মালিকদের আহবান জানিয়ে তিনি আরো বলেন ট্যানারির জন্য সকল নদী দুষণ হচ্ছে। ঢাকা শহরের মানুষ নিশ^াস নিতে কষ্ট পাচ্ছে। হাইকোর্টের নির্দেষে প্রতিদিন ট্যানারির মালিকদের যে দশ হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে কার চাপে তা পিছপা হবে না বর্তমান সরকার। এ সময় তিনি ট্যানারি হস্তান্তরে অগ্রগতি না থাকায় মালিকদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। আলোচনা সভায় মালিকরাও এসময় ট্যানারি হস্তান্তর নিয়ে বিভিন্ন সমস্যা মন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রীও এসময় তাদের সমস্যার সমাধানের আশ^াস দেন।
এ সময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ভুমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু,খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান ও শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশারফ হোসেন ভুইয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ বিভিন্ন ট্যানারির মালিকরা।
